Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ইমরান খানের পাশে ব্রায়ান লারা, চাইলেন স্বাধীন চিকিৎসাসেবা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৮
ইমরান খানের পাশে ব্রায়ান লারা, চাইলেন স্বাধীন চিকিৎসাসেবা

সংগৃহীত ছবি

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের পাশে দাঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা। কারাবন্দী ইমরানকে যথাযথ ও স্বাধীন চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি তার প্রাপ্য মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লারা বলেন, ক্রিকেট মাঠে ইমরানের সঙ্গে তার মাত্র কয়েকবার দেখা হয়েছে। তবে সাবেক পাকিস্তান অধিনায়কের প্রতি যে শ্রদ্ধা তৈরি হয়েছিল তা ছিল তাৎক্ষণিক ও দীর্ঘস্থায়ী।

ইমরান খানের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন লারা, ‘নিজ দেশের জন্য একসময় আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠা একজন মানুষ কীভাবে এখন এমন পরিস্থিতিতে পড়লেন যেখানে তাকে তার প্রাপ্য মর্যাদার সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে না? এটা বুঝতে আমার কষ্ট হচ্ছে।’

সাবেক অধিনায়কদের সঙ্গে ইমরানের যথাযথ চিকিৎসার দাবিতে লারাও সোচ্চার হয়েছেন, ‘আমার সাবেক অধিনায়ক সতীর্থদের সঙ্গে আমিও দাবি জানাচ্ছি তাকে যথাযথ ও স্বাধীন চিকিৎসাসেবা দেওয়া হোক এবং প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা হোক।’

নিজের অবস্থান যে রাজনৈতিক নয় সেটিও স্পষ্ট করেছেন লারা, ‘এটি রাজনীতি নয়। এটি আমাদের ক্রিকেটের একজন কিংবদন্তির প্রতি সাধারণ মানবিকতার দাবি।’

লারা ছাড়াও কয়েক সপ্তাহ আগে কারাবন্দী ইমরান খানের চিকিৎসার দাবিতে ২১ জন সাবেক আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে আবেদন জানান। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে ৭৩ বছর বয়সী ইমরানকে দুই দিনের মধ্যে শিফা হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন।

তবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ইমরানকে শিফা হাসপাতালে না নিয়ে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়। সেখানে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালের চিকিৎসকেরাও উপস্থিত ছিলেন। তার দাবি, ইমরানের বোন ও ব্যক্তিগত চিকিৎসকদের উপস্থিতিতে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

তারার আরও জানান, চক্ষু বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ ও মেডিসিন বিশেষজ্ঞসহ একদল যোগ্য চিকিৎসক বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর ইমরানকে সুস্থ ঘোষণা করেন।

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। বিভিন্ন মামলায় দণ্ডিত ৭৩ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দাবি করে আসছেন ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ইমরান খানব্রায়ান লারাইমরান খান কারাবন্দী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

    ডিসেম্বরে ৩ ইস্যুতে উত্তপ্ত হবে রাজপথ

    ডিসেম্বরে ৩ ইস্যুতে উত্তপ্ত হবে রাজপথ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৫

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    advertiseadvertise