Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২
ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

রণধীর জয়সওয়াল- সংগৃহীত ছবি

ব্রিকস শীর্ষ সম্মেলন শুরু হতে আর মাত্র এক সপ্তাহ। অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনে যোগ দেবেন কি না, তিনি না গেলে কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন—কোনোটিই এখনো নিশ্চিত নয়। এমনকি আয়োজক দেশ ভারতের সরকারও এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য জানে না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শুক্রবারের ব্রিফিংয়ে এ–সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই।

১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

এর আগে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার জন্যও তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছিল দিল্লি। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই তাকে ওই আমন্ত্রণ জানানো হয়। পরে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসের আসরে যোগ দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়।

তবে দ্বিপক্ষীয় সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলার সময় ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ভারতে অবস্থান করে বাংলাদেশ নিয়ে তার ‘রাজনৈতিক প্রচারণা’ তারেক রহমানের ভারত সফরকে অনিশ্চিত করে তোলে।

গত ৫ আগস্ট নয়াদিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাবে (এফসিসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে তিনি বাংলাদেশ সরকার ও দেশের বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রচারণা’ চালিয়েছেন বলে অভিযোগ ওঠে। এরপর হাসিনার প্রত্যর্পণের দাবিও নতুন করে জোরালোভাবে তোলা হয়। তাকে সংযত রাখার দাবিও জানানো হয় ভারত সরকারের কাছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য তাড়াহুড়ো নেই : হুমায়ুন কবির

২২ আগস্ট ২০২৬

ব্রিকস সম্মেলনের আগে দ্বিপক্ষীয় সফরে তারেক রহমানের ভারত সফরে না আসার সিদ্ধান্ত ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে জানা গেছে। তবে তিনি ব্রিকসের আউটরিচ পর্বে যোগ দেবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। তিনি না এলে বাংলাদেশকে অন্য কেউ প্রতিনিধিত্ব করবেন কি না, সে বিষয়েও আজকের ব্রিফিংয়ে কোনো স্পষ্টতা পাওয়া যায়নি।



৫ আগস্টের পর সম্প্রতি এফসিসিতে অন্য একটি আন্তর্জাতিক আলোচনা সভার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। ওই অনুষ্ঠানেও বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কযুক্ত একাধিক ব্যক্তির যোগ দেওয়ার কথা ছিল।


এদিকে সম্প্রতি ভারতের বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনা নতুন করে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকার প্রসঙ্গেও আজ কোনো মন্তব্য করতে চায়নি ভারত সরকার।


ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেছেন, হাসিনার সাক্ষাৎকার দেওয়ার সময়টা বেশ ‘ইন্টারেস্টিং’। এ নিয়ে ভারত সরকারের কিছু বলার আছে কি না জানতে চাইলে জয়সাওয়াল জানান, এ নিয়ে তার কোনো মন্তব্য নেই।


অন্য এক সাংবাদিক বললেন, ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তার কোনো বোঝাপড়া হয়নি। সরকারের সঙ্গে নেপথ্যে কোনো আলোচনাও হচ্ছে না। এসব বিষয়ে শেখ হাসিনা ভারত সরকারকে কিছু জানিয়েছেন কি না, জানতে চাইলে জয়সাওয়াল এবারও বলেছেন, এ বিষয়েও তার কিছু জানা নেই।


ভারততারেক রহমানভারত সফররণধীর জয়সওয়াল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

    সি পার্লের শেয়ার কারসাজি

    সি পার্লের শেয়ার কারসাজি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    যারা থেকে যায়

    যারা থেকে যায়

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    দেশে ফলছে বিদেশি ফল

    দেশে ফলছে বিদেশি ফল

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    উপকূলে আশার আলো মিনারা

    উপকূলে আশার আলো মিনারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    বিশকেকে বিশ্বের দৃষ্টি– বাংলাদেশ কেন পিছিয়ে

    বিশকেকে বিশ্বের দৃষ্টি– বাংলাদেশ কেন পিছিয়ে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩

    advertiseadvertise