Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

উপকূলে আশার আলো মিনারা

সৌরভ মন্ডল, দাকোপ (খুলনা)
agamir somoy
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫
উপকূলে আশার আলো মিনারা

রাস্তার পাশে মানসিক ভারসাম্যহীন এক নারীকে খাবার দিচ্ছেন মিনারা খাতুন

খুলনার উপকূলীয় উপজেলা দাকোপের মিনারা খাতুন (২৫) স্কুলজীবন থেকেই সামাজিক ও মানবিক নানা কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। এই তরুণী উপকূলীয় অঞ্চলের অসহায় ও ছিন্নমূল মানুষের সেবায় স্থাপন করেছেন অনন্য দৃষ্টান্ত।

মানসিক ভারসাম্যহীন মানুষের পরিচর্যা ও খাদ্য-পোশাক বিতরণ, এতিমদের বই ও পোশাক প্রদান, ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, অসচ্ছলদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দেন তিনি। গত ৮ বছরে রোগীদের জন্য নিজে রক্তদানের পাশাপাশি ২ হাজার ব্যাগের বেশি রক্ত সংগ্রহ করে দিয়েছেন। করোনাকালে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ, ১০ দরিদ্র নারীকে সেলাই মেশিন প্রদান এবং সামজিক ও ধর্মীয় উৎসবগুলোতে সুবিধাবঞ্চিতদের সহায়তা দেন মিনারা।

সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মিনারা খাতুন ২০২৪ সালে সমাজসেবা ক্যাটাগরিতে উপজেলা ও জেলাপর্যায়ে শ্রেষ্ঠ ‘জয়ীতা’ পুরস্কার পান। একই বছর খুলনা জেলায় সর্বোচ্চ পরিমাণ রক্ত সংগ্রহ করে দেওয়ায় বিভাগীয় পর্যায়ে প্রথম পুরস্কার অর্জনসহ ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হন।

২০২৪ সালে স্নাতক পাস করা মিনারা বললেন, ‘স্কুলজীবন থেকেই নিজের ভালোলাগা থেকে নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলে নিজেকে সার্থক মনে হয়।’ ভবিষ্যতে নিজের সামর্থ্য হলে একটি বৃদ্ধাশ্রম গড়ে তোলার ইচ্ছা আছে মিনারার। বাকি জীবন মানুষের সেবায় কাটিয়ে দিতে চান তিনি। মিনারা স্থানীয় সামাজিক সংগঠন ‘দাকোপ উপজেলা ব্লাড ব্যাংক’-এর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

চালনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আচাঁভূয়া মহল্লার বাসিন্দা মিনারা। বাবা-মা ও চার ভাইবোন নিয়ে তাদের পরিবার। ভাইবোনদের মধ্যে সবার ছোট মিনারা। তিনি যুবরাজ শিশু বিদ্যা নিকেতন নামে একটি স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত।

মিনারা জানিয়েছেন, তার এক ভাই প্রবাসে থাকেন। নিজের বেতনের টাকা ও প্রবাসী ভাইয়ের আর্থিক সহায়তায় তিনি মানবকল্যাণমূলক এসব কর্মকাণ্ড চালান।

মিনারার কাছ থেকে সহায়তা পাওয়া এক নারী শিল্পী মণ্ডল (৩০)। তার ভাষ্য, ‘বিপদের দিনে মিনারা আপা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তা কোনো দিন ভোলার মতো নয়। তার দেওয়া সেলাই মেশিন দিয়েই আজ আমার সংসার চলছে। তিনি শুধু সাহায্যই করেন না, নিজের বোনের মতো খোঁজখবরও রাখেন।

উপজেলার কাটাবুনিয়া এলাকার মহিউদ্দিন গাজী (৬০) জানালেন, ‘আমার মেয়ের জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন ছিল। কোথাও রক্ত পাচ্ছিলাম না। তখন মিনারা আপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রক্তের ব্যবস্থা করে দেন।’

মিনারার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠু বলেছেন, মিনারা উপকূলীয় দাকোপ উপজেলার যুবসমাজের জন্য এক অনন্য অনুপ্রেরণার নাম। নিজের পড়াশোনা সামলানোর পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান, পথশিশুদের সহায়তা ও সমাজসেবায় তিনি যে অসামান্য ভূমিকা রেখে চলছেন তা সত্যি প্রশংসনীয়। মিনারার মতো তরুণ-তরুণীরাই আগামীর মানবিক বাংলাদেশ গড়ার মূল কারিগর। তার যেকোনো ভালো উদ্যোগে উপজেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে।

উপকূলমিনারাস্কুলজীবনমানবিকঅসহায়ধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭

    advertiseadvertise