Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

এএনআই
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬
ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে আবারও বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শর্ত শান্তিচুক্তি। তিনি বলেছেন, এখনই পুতিনের সঙ্গে বৈঠক করা সম্ভব হলেও যুদ্ধ শেষের দিকে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান।

স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, পুতিন তার সঙ্গে বৈঠকে বসতে রাজি হবেন বলে তিনি মনে করেন। তবে বৈঠকের জন্য সঠিক সময় বেছে নেওয়াকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

ট্রাম্প আরও বলেন, ‘তিনি (পুতিন) বৈঠকে বসবেন। আমিও চাই। তবে আমি এটি তখনই করতে চাই, যখন আমরা একটি শান্তিচুক্তিতে পৌঁছানোর জন্য প্রস্তুত থাকব।’

পুতিনের সঙ্গে এখনই বৈঠকের আয়োজন করা সম্ভব কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা সম্ভব। তবে আমি এমন সময়ে বৈঠকে বসতে চাই, যখন যুদ্ধ শেষ হওয়ার কাছাকাছি থাকবে। আর আমি মনে করি, আমরা সেখানে পৌঁছাব।’

রাশিয়া-ইউক্রেন দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক চান ট্রাম্প

যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেন, দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন ট্রাম্প। তার ভাষ্য, দুই দেশের সঙ্গে সম্পর্কের উন্নতি হলে তা ব্যবসা-বাণিজ্যের জন্যও ইতিবাচক হবে।

তবে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে তার প্রত্যাশা এখনো মূলত আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার ওপরই রয়েছে। পুতিনের সঙ্গে সম্ভাব্য পরবর্তী বৈঠককে তাই শুধু কূটনৈতিক যোগাযোগ হিসেবে না দেখে শান্তিচুক্তির দিকে অগ্রগতির অংশ হিসেবে দেখছেন তিনি।

‘যুদ্ধটি কখনোই শুরু হওয়া উচিত ছিল না’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত ছিল না।’ ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পুনর্নির্বাচিত হলে যুদ্ধটি শুরু হতো না বলেও দাবি করেন তিনি।

ট্রাম্পের ভাষ্য, তার প্রথম প্রেসিডেন্ট মেয়াদে, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত, পুতিনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। সে সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার ‘শূন্য সম্ভাবনা’ ছিল।

ট্রাম্প বলেন, ‘২০২০ সালের নির্বাচন যদি কারচুপি না হতো, এই যুদ্ধ কখনোই ঘটত না। চার বছর এটি ঘটেনি।’

দায়িত্ব ছাড়ার আগে পরিস্থিতি দেখে সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে তার আশঙ্কা হয়েছিল বলেও জানান ট্রাম্প। তার মতে, এমন যুদ্ধ শুরু হওয়া ছিল ‘পাগলামি’।

পুতিন-জেলেনস্কির বৈরিতা নিয়ে ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তীব্র বৈরিতা রয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তবে তার মতে, যুদ্ধ অবসানের বিষয়ে দুই পক্ষ এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে।

ট্রাম্পের দাবি, ‘দুই প্রেসিডেন্টের মধ্যে প্রচণ্ড বৈরিতা রয়েছে, প্রচণ্ড বৈরিতা। তবে আমি মনে করি, আমরা এখন বেশ কাছাকাছি; সময় এসে গেছে।’

আলাস্কায় সর্বশেষ বৈঠক

পুতিনের সঙ্গে ট্রাম্পের সর্বশেষ সরাসরি বৈঠক হয়েছিল ২০২৫ সালের আগস্টে আলাস্কায়। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর এটিই ছিল দুই দেশের নেতাদের মধ্যে প্রথম সরাসরি মুখোমুখি বৈঠক।

তবে আলাস্কার সেই বৈঠক কোনো চুক্তি বা যুদ্ধবিরতি স্বাক্ষর ছাড়াই শেষ হয়। যদিও বৈঠকের পর ট্রাম্প ও পুতিন দুই পক্ষই আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছিল।

ট্রাম্প জানিয়েছিলেন, দুই পক্ষ বেশ কয়েকটি বিষয়ে একমত হয়েছে। অন্যদিকে পুতিন বলেছিলেন, গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছে।

এবার ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট, পুতিনের সঙ্গে পরবর্তী বৈঠক হলে সেটি কেবল দুই নেতার আরেকটি উচ্চপর্যায়ের বৈঠক হিসেবে করতে চান না তিনি। বরং ইউক্রেন যুদ্ধের অবসান ও শান্তিচুক্তিতে পৌঁছানোর বাস্তব সম্ভাবনা তৈরি হলেই পুতিনের সঙ্গে আবার আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্পপ্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনইউক্রেন যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    শেয়ারবাজারে স্থিতিশীলতায় ৫ হাজার কোটি টাকা সহায়তার দাবি

    শেয়ারবাজারে স্থিতিশীলতায় ৫ হাজার কোটি টাকা সহায়তার দাবি

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন  ইশরাক

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন ইশরাক