ইউক্রেনকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য আরও ৬১০ কোটি ইউরো অনুমোদন করেছে ইউরোপীয় কমিশন। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ, ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম।রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা তীব্র হয়ে ওঠায় তা মোকাবিলায় ইউক্রেনের সক্ষমতা বাড়াতেই এই অর্থ দেওয়া হচ্ছে।যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বললেন, ‘আজ আমরা ইউক্রেনকে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, গোলাবারুদ, ড্রোন এবং ইলেকট্রনি...