Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

আরও বেপরোয়া পুতিন, বাড়ছে পশ্চিমের শঙ্কা

ইরফান রহমান, লন্ডন
agamir somoy
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৫
আরও বেপরোয়া পুতিন, বাড়ছে পশ্চিমের শঙ্কা

রুশ প্রেসিডেন্টের সিদ্ধান্ত আরও অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটিশ কর্মকর্তারা।

ক্ষমতার অন্দরমহল যত ছোট হয়, সিদ্ধান্তের পথও তত সংকীর্ণ হয়ে আসে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘিরে এখন ঠিক সেই আশঙ্কাই দেখছে ব্রিটেনের নিরাপত্তা মহল। অভিযোগ, ইউক্রেন যুদ্ধের চাপে ক্রেমলিনে পুতিনের পরামর্শদাতাদের বৃত্ত ক্রমশ ছোট হয়ে আসছে এবং সেখানে জায়গা করে নিচ্ছেন আরও কট্টরপন্থী ব্যক্তিরা। ফলে রুশ প্রেসিডেন্টের সিদ্ধান্ত আরও অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটিশ কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য আই পেপার-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ নিরাপত্তা সূত্রগুলো আশঙ্কা করছে, পুতিন এখন আগের তুলনায় অনেক সীমিত একটি গোষ্ঠীর ওপর নির্ভর করছেন। সেই ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে থাকা কয়েকজনের অবস্থান আরও কঠোর হওয়ায় রাশিয়ার পররাষ্ট্র ও সামরিক সিদ্ধান্তে ঝুঁকি বাড়তে পারে।

এই উদ্বেগ আরও বেড়েছে জার্মানির লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টা ঘিরে। জার্মান কর্তৃপক্ষ ওই ঘটনার জন্য সরাসরি রাশিয়াকে দায়ী করেছে। ব্রিটিশ ও ইউরোপীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এটি রাশিয়ার তথাকথিত ‘গ্রে জোন’ বা সীমিত সংঘাতের কৌশলের নতুন ধাপ হতে পারে যেখানে সরাসরি যুদ্ধ ঘোষণা না করেও প্রতিপক্ষের অবকাঠামো ও নিরাপত্তাকে চাপের মুখে ফেলা হয়।

নিরাপত্তা কর্মকর্তাদের আশঙ্কা, ইউক্রেন যুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় মস্কো এখন পশ্চিমা দেশগুলোর ওপর চাপ বাড়ানোর চেষ্টা করতে পারে। বিশেষ করে ব্রিটেন, যেটি ইউক্রেনের অন্যতম বড় সমর্থক, তাকে লক্ষ্য করে রাশিয়া নতুন ধরনের পদক্ষেপ নিতে পারে বলে সতর্ক করা হয়েছে।

পুতিনের ঘনিষ্ঠ বলয়ে থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা এসভিআরের প্রধান সের্গেই নারিশকিন, নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান নিকোলাই পাত্রুশেভ, প্রেসিডেন্ট প্রশাসনের উপপ্রধান সের্গেই কিরিয়েনকো, এফএসবির প্রধান আলেকজান্ডার বোর্টনিকভ এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ। পশ্চিমা বিশ্লেষকদের মতে, এদের অনেকেই নিরাপত্তা ও সামরিক দৃষ্টিভঙ্গির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।

রাশিয়া অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছে। মস্কোর দাবি, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে রাজনৈতিক চাপ তৈরির জন্য এমন অভিযোগ তুলছে। ক্রেমলিন বরাবরই বলে এসেছে, রাশিয়ার সামরিক পদক্ষেপগুলো দেশের নিরাপত্তার স্বার্থেই নেওয়া হচ্ছে।

তবে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করেছে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে। একই সঙ্গে ন্যাটো সদস্য দেশগুলো নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতিও বাড়াচ্ছে।

বিশ্লেষকদের মতে, সবচেয়ে বড় উদ্বেগ হলো, যে কোনও ভুল হিসাব বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। কারণ ইউক্রেনের যুদ্ধ এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি রাশিয়া ও পশ্চিমা জোটের মধ্যে দীর্ঘমেয়াদি ভূরাজনৈতিক সংঘাতের রূপ নিয়েছে।

পুতিনের সামনে এখন দুটি পথ: যুদ্ধের চাপ সামলে কূটনৈতিক সমাধানের দিকে যাওয়া, অথবা আরও কঠোর অবস্থান নেওয়া। কিন্তু ব্রিটিশ নিরাপত্তা মহলের আশঙ্কা, যদি সিদ্ধান্ত নেওয়ার পরিসর আরও সংকুচিত হয়, তবে বিশ্বকে নতুন কোনও অপ্রত্যাশিত সংকটের মুখোমুখি হতে হতে পারে।

পুতিনরাশিয়াইউক্রেন যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

    সি পার্লের শেয়ার কারসাজি

    সি পার্লের শেয়ার কারসাজি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    যারা থেকে যায়

    যারা থেকে যায়

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    দেশে ফলছে বিদেশি ফল

    দেশে ফলছে বিদেশি ফল

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    উপকূলে আশার আলো মিনারা

    উপকূলে আশার আলো মিনারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    বিশকেকে বিশ্বের দৃষ্টি– বাংলাদেশ কেন পিছিয়ে

    বিশকেকে বিশ্বের দৃষ্টি– বাংলাদেশ কেন পিছিয়ে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩

    advertiseadvertise