Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

সাইরেন-বিস্ফোরণের মধ্যেই কিয়েভে মের্ৎস

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৭:১৫
সাইরেন-বিস্ফোরণের মধ্যেই কিয়েভে মের্ৎস

ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষাপটে কিয়েভে ইউক্রেনের ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেসের একটি প্রশাসনিক ভবন পরিদর্শন করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস— রয়টার্স

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস রবিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছানোর সময় সেখানে বিমান হামলার সাইরেন ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। রুশ হামলা বাড়তে থাকার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি সমর্থন জানাতে তিনি এ সফরে গেছেন।

জার্মান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, মের্ৎস ১ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা এবং জ্বালানি খাতের মেরামতের জন্য ৩৫০ মিলিয়ন ইউরোসহ একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করবেন। বিভিন্ন ধরনের ড্রোন যৌথভাবে উৎপাদনের একটি চুক্তিও চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

মের্ৎস বলেছেন, ‘আগামী কয়েক সপ্তাহে ইউক্রেনের সব ধরনের সহায়তা প্রয়োজন বলেই আজ আমি কিয়েভে এসেছি।’ তিনি বলেন, রুশ বাহিনী শহর, আবাসিক ভবন ও তাপ সরবরাহকেন্দ্রে বোমা হামলা চালাচ্ছে। ‘রাশিয়াকে থামানো না গেলে একসময় না একসময় তাদের যুদ্ধযন্ত্র আমাদের বিরুদ্ধেও ঘুরে দাঁড়াবে।’

মের্ৎস বলেছেন, ‘আমি আজ প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলব, আপনারা আমাদের সহায়তার ওপর নির্ভর করে যেতে পারেন।’

কিয়েভে রবিবার সকালে চারবার বিমান হামলার সতর্কসংকেত শোনা যায়। শহর জুড়ে বিস্ফোরণ ও বিমান প্রতিরক্ষাব্যবস্থার শব্দও শোনা যায়।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো টেলিগ্রামে জানান, রুশ হামলার একটি ডিনিপ্রো নদীর ওপরের নর্দার্ন ব্রিজে আঘাত হানে এবং সেতুটির সড়কপথ ক্ষতিগ্রস্ত হয়। ওই এলাকায় গরম পানি সরবরাহব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

ইউক্রেনের রাজধানীর দুই তীরের মধ্যে যোগাযোগ এবং দেশটির মধ্য ও পূর্বাঞ্চলের মধ্যে সরবরাহব্যবস্থা ব্যাহত করার লক্ষ্যে গত সপ্তাহ থেকে রাশিয়া কিয়েভের সেতুগুলোতে হামলা চালিয়ে আসছে।

আরও পড়ুন

ইউক্রেনের সীমানা ছাড়িয়ে বৃহত্তর সংঘাতের শঙ্কা

২৩ সেপ্টেম্বর ২০২৬

জার্মান চ্যান্সেলরের সঙ্গে রয়েছেন অর্থমন্ত্রী ক্যাথেরিনা রাইখে এবং সিমেন্স এনার্জি, হেনসোল্ট, ডিয়েল ডিফেন্স, কোয়ান্টাম সিস্টেমসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহীদের নিয়ে একটি অর্থনৈতিক প্রতিনিধিদল।

ইইউর অংশীদারদের অনুরোধ করা সংস্কার, বিশেষ করে দুর্নীতিবিরোধী লড়াইয়ে অগ্রগতি দেখানোর জন্য ইউক্রেন সরকারের ওপরও চাপ দেওয়ার কথা রয়েছে মের্ৎসের।

মের্ৎসের সঙ্গে বুধবার ফোনে কথা বলার পর জেলেনস্কি বলেছিলেন, ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সফটওয়্যার উৎপাদনের জন্য জার্মানির সঙ্গে ইউক্রেন শিগগিরই একটি চুক্তি চূড়ান্ত করবে।

চুক্তিটির অন্যতম প্রধান লক্ষ্য হবে জেটবিমান প্রতিরোধী ড্রোন দ্রুত উৎপাদন করা। জার্মান প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ান্টাম এ ধরনের ড্রোন সফলভাবে পরীক্ষা করেছে। গ্রীষ্মকাল থেকে রাশিয়া বেসামরিক ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে প্রতিদিন কয়েক ডজন উচ্চগতির জেট হামলাকারী ড্রোন ব্যবহার করছে।

এপ্রিল মাসে কোয়ান্টাম ও ইউক্রেনীয় নির্মাতা প্রতিষ্ঠান ওয়াইওয়াই ড্রোনস ‘কোয়ান্টাম ওয়াইওয়াই ইন্ডাস্ট্রিজ’ নামে একটি যৌথ উদ্যোগ গঠনের ঘোষণা দেয়। স্ট্রিলা ইন্টারসেপ্টর ড্রোন এবং সংশ্লিষ্ট বিমান প্রতিরক্ষা প্রযুক্তি উৎপাদনের জন্য এই যৌথ উদ্যোগ গঠন করা হয়েছে।


ইউক্রেন যুদ্ধজার্মানিফ্রিডরিখ মেৎসকিয়েভে হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে