জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস রবিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছানোর সময় সেখানে বিমান হামলার সাইরেন ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। রুশ হামলা বাড়তে থাকার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি সমর্থন জানাতে তিনি এ সফরে গেছেন।জার্মান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, মের্ৎস ১ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা এবং জ্বালানি খাতের মেরামতের জন্য ৩৫০ মিলিয়ন ইউরোসহ একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করবেন। বিভিন্ন ধরনের ড্রোন যৌথভাবে উৎপাদনের একটি চুক্তিও চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।মের্ৎস বলেছেন, ‘আগামী ক...