Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রহিমের ‘মানবতার সদাইঘর’
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

রাশিয়াকে আলোচনার টেবিলে রাখতেই নিষেধাজ্ঞা স্থগিত : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫১
রাশিয়াকে আলোচনার টেবিলে রাখতেই নিষেধাজ্ঞা স্থগিত : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি : রয়টার্স

রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্তের কারণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মস্কোকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনার টেবিলে ধরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের অবসান নিয়ে আমি আলোচনা করছি। এমন কিছু করতে চাই না, যা বোকামির মতো রাশিয়াকে আলোচনার টেবিল থেকে দূরে সরিয়ে দেয়।’

শুক্রবার রাতে রাশিয়ার ওপর বেশ কয়েকটি নিষেধাজ্ঞা কার্যকর হওয়া ঠেকিয়েছেন ট্রাম্প। নিষেধাজ্ঞাগুলো কার্যকর হওয়ার কথা ছিল এর দুই দিন পর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বিরোধ যখন আরও গভীর হচ্ছিল, তখনই তিনি এই সিদ্ধান্ত নেন।

রবিবার এনবিসি নিউজকে জেলেনস্কি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ নেওয়া হবে ‘ঐতিহাসিক ভুল’। ট্রাম্পের সিদ্ধান্তের পর রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ এটিকে ‘গুরুত্বপূর্ণ ও সত্যিই ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, মার্কিন কংগ্রেসে পাস এবং সেপ্টেম্বরে প্রেসিডেন্টের স্বাক্ষর করা ওই নিষেধাজ্ঞাগুলো যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে ‘গুরুতর ক্ষতি’ করতে পারত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, নিষেধাজ্ঞাগুলো ৬০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। এ সময়ে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করা হবে।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জেলেনস্কির সমালোচনাও করেছেন। তিনি বলেছেন, জেলেনস্কি ‘এই যুদ্ধ শেষ করতে চান না এবং সম্ভবত কখনোই চাননি’। দুই বছর আগে জেলেনস্কি এখনকার চেয়ে ‘আরও ভালো চুক্তি’ করতে পারতেন বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।

তবে জেলেনস্কি যুদ্ধ বন্ধের জন্য বারবার আহ্বান জানিয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর থেকেই তিনি বলে আসছেন, পুতিন শান্তি চান না। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য একটি বিতর্কিত চুক্তি করার পর ওয়াশিংটন ও কিয়েভের সম্পর্ক আরও খারাপ হয়েছে।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়া তেল রপ্তানি চালিয়ে যেতে পারছে। এর বড় অংশ যাচ্ছে চীন ও ভারতে। অনেক ক্ষেত্রে ছাড়ের দামে এসব তেল বিক্রি করা হচ্ছে। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) তথ্য অনুযায়ী, রাশিয়ার অপরিশোধিত তেল রপ্তানির প্রায় অর্ধেক নিয়েছে চীন। আর প্রায় ৩৭ শতাংশ নিয়েছে ভারত।

আরও পড়ুন

জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

১৫ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প রাশিয়া থেকে ডিজেল কেনার চুক্তির কথা জানানোর পর এবং পুতিনের তুলনায় জেলেনস্কিকে ‘বেশি কঠিন’ বলে মন্তব্য করার পর ইউরোপীয় ইউনিয়নের এক সম্মেলনে জেলেনস্কি বলেছেন, ‘প্রকৃত নেতাদের’ মধ্যে থাকতে পেরে ভালো লাগছে।

রাশিয়ার যুদ্ধের খরচ চালানোর অর্থের উৎস কমাতে কঠোর নিষেধাজ্ঞার জন্য বারবার চাপ দিয়েছেন জেলেনস্কি। তবে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সিদ্ধান্তের পর তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসন রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা তুলে নিতে পারে বলে তিনি মনে করছেন।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ব্যাপক বেড়েছে। এ পরিস্থিতিতে জ্বালানির দাম কমাতে রাশিয়া থেকে ডিজেল আমদানির ট্রাম্পের পরিকল্পনার সমালোচনা করেছে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা।

জেলেনস্কি বলেছেন, এই চুক্তি কার্যত রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগের সমান। এরই মধ্যে যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষ নিচ্ছে—এমন আশঙ্কা আরও বেড়েছে ইউক্রেনে স্টারলিংকের সেবা ব্যাহত হওয়ায়। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এই স্যাটেলাইট ব্যবস্থা ইউক্রেনের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেবা ব্যাহত হওয়ায় রুশ হামলা থেকে নিজেদের রক্ষায় কিয়েভের সক্ষমতা কমে যায়।

জেলেনস্কি বলেছেন, স্টারলিংকের গতি কমানোর কারণ হিসেবে মার্কিন কর্মকর্তারা কারিগরি সমস্যার কথা জানিয়েছেন। তবে তার দাবি, ইউরোপীয় ইউনিয়নের ভূখণ্ডে ইউক্রেন স্টারলিংক পরীক্ষা করে দেখেছে এবং সেখানে এটি বেশি গতিতে কাজ করেছে।

তবে ট্রাম্প ইচ্ছাকৃতভাবে স্টারলিংকের গতি কমানোর অভিযোগ অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে প্রতিরক্ষা গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করেছে—জেলেনস্কির এই অভিযোগও তিনি অস্বীকার করেছেন।

সূত্র : বিবিসি 

ইউক্রেন যুদ্ধডোনাল্ড ট্রাম্পপুতিনইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন  ইশরাক

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন ইশরাক

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’