Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ট্রাম্পের সঙ্গে আলোচনার পর মার্কিন বন্দিকে মুক্তি দিলেন পুতিন

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১৭:১২
ট্রাম্পের সঙ্গে আলোচনার পর মার্কিন বন্দিকে মুক্তি দিলেন পুতিন

২০২৪ সালে মস্কোর একটি আদালতে সাজা ঘোষণার সময় স্টিফেন হাবার্ড— রয়টার্স

ইউক্রেনের হয়ে লড়াই করার অভিযোগে কারাবন্দি ৭৪ বছর বয়সী এক মার্কিন নাগরিককে মুক্তি দিতে সম্মত হয়েছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ তথ্য জানিয়েছেন বলে উল্লেখ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

সেন্ট পিটার্সবার্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকে পুতিন জানান, স্টিফেন হাবার্ডকে পুলকোভো বিমানবন্দরে নেওয়া হয়েছে।

মিশিগানের বাসিন্দা ও সাবেক শিক্ষক হাবার্ডকে ২০২৪ সালে প্রায় সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন রাশিয়ার আদালত।

রুশ প্রসিকিউটরদের অভিযোগ, ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পরপরই পূর্বাঞ্চলীয় শহর ইজিউমে ইউক্রেনের একটি প্রতিরক্ষা ইউনিটে কাজ করছিলেন হাবার্ড। সে সময় তাকে আটক করে রুশ বাহিনী।

এর আগে হাবার্ডকে ‘অন্যায়ভাবে আটক’ ব্যক্তি হিসেবে শ্রেণিবদ্ধ করেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার পুতিনের সঙ্গে হাবার্ডের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

সাংবাদিকদের ট্রাম্প বলছিলেন, ‘দেখুন, কী ঘটে। আমরা হাবার্ডের বিষয়টি নিয়ে কাজ করছি।’

সিবিএস নিউজ জানিয়েছে, হাবার্ডের শারীরিক অবস্থা ভালো নয়। চিকিৎসার জন্য তাকে উড়োজাহাজে করে টেক্সাসে নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হাবার্ডকে মুক্তি দেওয়ায় পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন উইটকফ। এ মাসের শুরুতে রাশিয়া থেকে ডিজেল আমদানির বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তির জন্যও ট্রাম্পের পক্ষ থেকে পুতিনকে ধন্যবাদ জানান তিনি।

পুতিন জানান, চুক্তির আওতায় প্রথম চালানটি ‘দুই থেকে তিন দিনের মধ্যে’ রাশিয়া ছাড়বে।

ডিজেল আমদানির এই চুক্তিতে ক্ষুব্ধ হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর ফলে কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি ঘটেছে।

সেন্ট পিটার্সবার্গে বুধবার অনুষ্ঠিত বৈঠকে রুশ টেলিভিশনের ক্যামেরায় উইটকফকে বলতে শোনা যায়, একসঙ্গে কাজ করলে কী অর্জন করা সম্ভব, এই চুক্তি ইউক্রেনের জন্য তার একটি উদাহরণ।

তিনি বললেন, ‘অর্থনৈতিক সংকটের মধ্যে শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং সারা বিশ্বের জন্য রাশিয়ার ডিজেল তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে আমি মনে করি।’

‘আমি জানি, প্রেসিডেন্ট ট্রাম্প এ জন্য গভীরভাবে কৃতজ্ঞ,’ বললেন উইটকফ।

সূত্র : বিবিসি

রাশিয়াযুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পইউক্রেন যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী