Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

পুতিনঘনিষ্ঠ অরবানের বিদায়ের পর একসঙ্গে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার হাঙ্গেরির

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩
পুতিনঘনিষ্ঠ অরবানের বিদায়ের পর একসঙ্গে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার হাঙ্গেরির

বুদাপেস্টে অবস্থিত রুশ দূতবাস- গুগল ম্যাপ

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক থেকে সরে এসে এবার বড় পদক্ষেপ নিল হাঙ্গেরি। দেশটি মঙ্গলবার ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। তাদের বিরুদ্ধে কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসঙ্গতিপূর্ণ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনেছে হাঙ্গেরি। ভিক্টর অরবানের ১৬ বছরের শাসনের অবসানের পর রাশিয়ার সঙ্গে বুদাপেস্টের সম্পর্কের পরিবর্তনের এটি বড় একটি ইঙ্গিত।

এর পাল্টা জবাব দেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, রাশিয়ার এই জবাব হাঙ্গেরির জন্য বেদনাদায়ক হবে।

১৬ বছর ক্ষমতায় থাকার পর গত এপ্রিলে হাঙ্গেরির ক্ষমতা থেকে বিদায় নেন অরবান। ক্ষমতায় থাকাকালে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পরও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন তিনি।

হাঙ্গেরি অরবানের নেতৃত্বে রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখে, রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ আটকে দেয় এবং ইউক্রেনকে দেওয়া ইউরোপীয় ইউনিয়নের ৯ হাজার কোটি ইউরোর ঋণও আটকে দিয়েছিল।

রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পর ইউরোপের অনেক দেশ কয়েক ডজন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল। কিন্তু হাঙ্গেরি একজনকেও বহিষ্কার করেনি। মঙ্গলবারের আগে ২০১৮ সালের পর প্রকাশ্যে কোনো রুশ কূটনীতিককে দেশ থেকে ফেরত পাঠায়নি হাঙ্গেরি।

আরও পড়ুন

অরবানের ১৬ বছরের শাসনের অবসান, হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী মাগিয়ার

১০ মে ২০২৬

ই-মেইলে দেওয়া এক বিবৃতিতে মঙ্গলবার হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী আনিতা অরবান বলেছেন, বহিষ্কৃত ওই ব্যক্তিরা ‘হাঙ্গেরিতে এমন কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যা ভিয়েনা কনভেনশনের অধীনে কূটনীতিকদের জন্য অগ্রহণযোগ্য’।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই সিদ্ধান্তের অর্থ রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা নয়। হাঙ্গেরি প্রয়োজনীয় সংলাপ অব্যাহত রাখতে চায়।’

নতুন প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার ও তার মধ্য-ডানপন্থী সরকার বারবার বলেছে, হাঙ্গেরির প্রধান জোট ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো। ভিক্টর অরবানের আমলে ক্ষয়ে যাওয়া আস্থা পুনর্গঠন করাই সরকারের লক্ষ্য বলেও জানিয়েছে তারা।

মে মাসে পার্লামেন্টের এক শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী আনিতা অরবান বলেছেন, রাশিয়া ‘অংশীদার হিসেবে থাকবে’। তবে এই সম্পর্ক ‘একতরফা নির্ভরতার’ ভিত্তিতে হতে পারে না বলেও জানান তিনি। তার ভাষ্য, রাশিয়ার নীতিগুলো হাঙ্গেরি ও ইউরোপের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে।

ইউক্রেন যুদ্ধহাঙ্গেরিরাশিয়াকূটনীতিকবহিষ্কার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    advertiseadvertise