Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪
যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

ছবি: রয়টার্স

নেপালে এক সপ্তাহ আগে ভোতে কোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত তিনটি জেলার গ্রাম ভেসে যাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের কাছে ‘জলবায়ুজনিত ক্ষতিপূরণ’ চাইছে নেপাল। হিমালয়ের দেশটি এই তিন দেশকে বিশ্বের প্রধান গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী হিসেবে উল্লেখ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত জরুরি উদ্ধারকারী দল ১ হাজার ১০০টির বেশি মরদেহ উদ্ধার করেছে। তবে গত সপ্তাহে তিব্বত ও নেপাল সীমান্তে উচ্চ পার্বত্য এলাকায় হিমবাহধসে সৃষ্ট বরফশীতল পানি, পাথর ও ধ্বংসাবশেষের বিশাল ঢল নেমে আসার পর এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৪ হাজার ৫০০ মানুষ।

আন্তর্জাতিক আর্থিক সহায়তা পাওয়ার লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগ শুরু করে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেছেন, দুর্যোগ-পরবর্তী সময়ে সহায়তাকে ‘দয়া’ হিসেবে নয়, বরং ‘নৈতিক দায়বদ্ধতার’ বিষয় হিসেবে বিবেচনা করা উচিত।

কান্তিপুর টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেপালি ভাষায় এসব কথা বলেন মন্ত্রী। তার সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করেছে সংবাদপত্র দ্য কাঠমান্ডু পোস্ট এবং বার্তা সংস্থা পিটিআই।

জবাবদিহি চায় নেপাল

খানাল বলেছেন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণে নেপালের অবদান ‘কার্যত নগণ্য’ হলেও বৈশ্বিক উষ্ণায়নের অসম প্রভাব দেশটিকেই বহন করতে হচ্ছে। এর মধ্যে রয়েছে দ্রুত হিমবাহ গলে যাওয়া এবং পার্বত্য অঞ্চলে চরম দুর্যোগ।

পিটিআইয়ে প্রকাশিত তার সাক্ষাৎকারের অংশ অনুযায়ী তিনি বললেন, ‘যে বৈশ্বিক সংকট আমরা সৃষ্টি করিনি, তার চূড়ান্ত মূল্য আমাদের দিতে হচ্ছে। হিমবাহ দ্রুত গলে যাওয়া এবং এসব ভয়াবহ পার্বত্য সুনামি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সরাসরি পরিণতি।’

আরও পড়ুন

হিমালয়ে বাড়ছে হিমবাহের বন্যার ঝুঁকি, সতর্ক করল জাতিসংঘ

০১ সেপ্টেম্বর ২০২৬

খানাল বললেন, নেপাল তার কূটনৈতিক অবস্থানকে ‘সহায়তা’ থেকে সরিয়ে ‘ন্যায়বিচার ও ক্ষতিপূরণের’ দিকে নিয়ে যাচ্ছে। ‘এটি দয়ার বিষয় নয়; এটি আইনগত ও নৈতিক দায়বদ্ধতার বিষয়।’

তার ভাষ্য, ‘প্রধান শিল্পোন্নত দেশগুলোর মধ্যে বিশ্বের শীর্ষ গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী চীন, দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র এবং তৃতীয় অবস্থানে থাকা ভারতের মতো দেশগুলোর নেপালের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার ঐতিহাসিক দায়িত্ব রয়েছে।’

খানাল জানান, আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে নেপাল ‘পূর্ণ দৃঢ়তা ও স্পষ্টতার সঙ্গে’ জলবায়ু পরিবর্তনের বিষয়টি তুলে ধরার পরিকল্পনা করছে। তিনি বলেছেন, ঝুঁকিপূর্ণ দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতির মুখোমুখি হচ্ছে, তার জন্য প্রধান নিঃসরণকারী দেশগুলোর কাছ থেকেও ক্ষতিপূরণ চাইবে নেপাল।

তার ভাষ্য, ‘এটি সভ্যতার টিকে থাকার বিষয়। আমাদের হিমালয়ান হিমবাহগুলো যদি বিলীন হয়ে যায়, তাহলে গঙ্গা ও ত্রিশূলীর মতো নদীর ওপর নির্ভরশীল দক্ষিণ এশিয়ার ২০০ কোটিরও বেশি মানুষের পানির নিরাপত্তা স্থায়ীভাবে হুমকির মুখে পড়বে। আমরা শুধু নেপালের জন্য নয়, দক্ষিণ এশীয় সভ্যতার টিকে থাকার জন্যও দাবি জানাচ্ছি।’

মন্ত্রী জানান, নেপালের অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অংশীদারদের কাছে জলবায়ু ক্ষতিপূরণ চেয়ে একটি দাবিপত্র পাঠিয়েছে।

তিনি আরও বলেছেন, ‘আমাদের হিমালয়ান হিমবাহগুলো যদি বিলীন হয়ে যায়, তাহলে গঙ্গা ও ত্রিশূলীর মতো নদীর ওপর নির্ভরশীল দক্ষিণ এশিয়ার ২০০ কোটিরও বেশি মানুষের পানির নিরাপত্তা স্থায়ীভাবে হুমকির মুখে পড়বে। আমরা শুধু নেপালের জন্য নয়, দক্ষিণ এশীয় সভ্যতার টিকে থাকার জন্যও দাবি জানাচ্ছি।’

সূত্র : এনডিটিভি

নেপালবন্যাক্ষতিপূরণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise