Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮
ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

মার্কিন হামলার পর বিধ্বস্ত বিয়ে বাড়িতে স্থানীয় জনতার ভিড়। ছবি: রয়টার্স

ইরানের একটি বিয়ে বাড়িতে অনুষ্ঠান চলার সময় যুক্তরাষ্ট্রের হামলায় এক শিশুসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া দেশটির খুজেস্তান প্রদেশে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। অন্যদিকে, ইরানও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পালটা হামলা চালিয়েছে।

ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ ইরানের সিরিকে বিয়ে বাড়িতে আছড়ে পড়ে মার্কিন ক্ষেপণাস্ত্র। এ হামলায় আহত হয়েছেন ৫০ জনের বেশি।

হামলার পর প্রকাশিত ফুটেজে দেখা গেছে, একটি ভবনের দেয়াল ও জানালা উড়ে গেছে এবং মাটিতে ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে আছে। সংস্থাটি একটি হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন শিশুর ছবিও প্রকাশ করেছে।

সিরিক কাউন্টির গভর্নর রেজা শাহিদিয়ান পরে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-কে জানিয়েছেন, এ হামলায় ৬৩ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে ৫০ জনই নারী ও শিশু।

তিনি বলেছেন, আহতদের সবাইকে নিকটবর্তী শহর মিনাবের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন

ইরানে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের চার ক্ষেপণাস্ত্র

০১ সেপ্টেম্বর ২০২৬

আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সিও বিস্ফোরণে বেঁচে যাওয়া এক শিশুর বিবরণ প্রকাশ করেছে।


ওই ভিডিওতে শিশুটি বলেছে, ‘অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই আমি যুদ্ধবিমানের শব্দ শুনতে পেয়েছিলাম। আমরা সেখানে পৌঁছানোর পর একটি বিস্ফোরণ ঘটল। এটি ছিল খুবই জোরে। ইট, পাথর ও সিমেন্ট আমার মুখে ও মাথায় এসে লাগে এবং আরও অনেকে আহত হন। আমরা সবাই সাধারণ বেসামরিক নাগরিক ছিলাম।’


এদিকে, খুজেস্তান প্রদেশের নিরাপত্তাবিষয়ক উপগভর্নর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছেন। এতে আরও আটজন আহত হয়েছেন।


যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ‘সাম্প্রতিক হামলার চেষ্টা’র পর ইরানে হামলা চালানো হয়েছে।


ইরানে নতুন করে হামলা চালানোর পর পাল্টা হামলা শুরু করেছে ইরান। ইরাক, বাহরাইন ও জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে স্থানীয় রাষ্ট্রীয় গণমাধ্যম ও জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে।


সূত্র: আল জাজিরা 



আমেরিকা-ইরান যুদ্ধইরানে মার্কিন হামলাবিয়ে বাড়িতে হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ