Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

লিটন হোসেন লিমন, নাটোর
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

কেউ ডাকেন নানি, কেউ দাদি আবার কেউ ডাকেন চাচি। অন্তঃসত্ত্বাদের প্রসবব্যথা শুরু হলেই ডাক পড়ে খায়রুন নেছার। কখনো মধ্যরাত কখনো ভরদুপুরে। খবর পেলেই ছুটে যান প্রসূতির বাড়িতে। তার চেষ্টায় জন্ম নেয় ফুটফুটে নবজাতক। তার হাতের ছোঁয়ায় পৃথিবীর আলোর মুখ দেখেছে প্রায় ৫০০ শিশু।

ধাত্রীর কাজ করে তিনি নেন না কোনো পারিশ্রমিক। খুশি হয়ে কেউ দেন একটি কাপড়, কেউ দেন মিষ্টি। আবার কেউ প্রসবের পর আর খোঁজই নেন না তার। কিন্তু নিঃস্বার্থভাবে চার দশক ধরে এ কাজ করে যাচ্ছেন ৬৫ বছর বয়সী খায়রুন নেছা।

নাটোরের সিংড়া উপজেলার হাতিন্দাহ ইউনিয়নের নতুনবস্তি গ্রামের খায়রুন নেছার বিয়ে হয় উপজেলার কলম গ্রামের জব্বার আলীর সঙ্গে। তাদের এক ছেলে ও এক মেয়ে। ছেলে কৃষিকাজ করেন। স্বামী জব্বার আলী মারা গেছেন।

প্রথমে গ্রামের এক ধাত্রীর কাছ থেকে প্রশিক্ষণ নেন তিনি। বর্তমানে নিজ গ্রাম ছাড়াও আশপাশের চার-পাঁচটি গ্রামে সন্তান প্রসব করাতে যান খায়রুন নেছা।

নতুনবস্তি গ্রামের চাম্পা বেগম বললেন, ‘আমার প্রথম সন্তান খায়রুন চাচির মাধ্যমে প্রসব হয়। শুধু আমার নয়, এলাকার অনেকের সন্তান তার হাতে জন্ম নিয়েছে। প্রসবের জন্য ডাকলেই সংসারের কাজ ফেলে ছুটে যান তিনি।’

একই গ্রামের আসমা বেগম বললেন, ‘খায়রুন দাদির মাধ্যমে আমার প্রথম সন্তান প্রসব হয়। তিনি শুধু এলাকায় নয়, অনেক দূরেও যান সন্তান প্রসব করাতে।

‘শুধু সন্তান প্রসব নয়, এলাকার কেউ অসুস্থ হলে তাকে ডাকলেই তার সঙ্গে হাসপাতালে ছুটে যান। হাসপাতালে ওই রোগীর সেবা শুশ্রূষা করেন। তিনি বেশ পরোপকারী। কারও বিপদ দেখলেই ছুটে যান,’ যোগ করেন আসমা।

সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বললেন, ‘আমাদের সমাজের ধাত্রীরা নিঃস্বার্থভাবে অন্তঃসত্ত্বা মা-বোনদের প্রসব করিয়ে থাকেন। বিনিময়ে কোনো অর্থ নেন না। এটি একটি মহৎ কাজ। ধাত্রী মা-খালাদের মাধ্যমে তাদের এ কাজে আসা। তবে নবজাতক জন্মের আগে ও পরে কিছু চিকিৎসাসেবা থাকে, তা অনেক ধাত্রী জানেন না। সেজন্য ধাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল।’ তিনি তথ্য দেন, ‘আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিজ্ঞ চিকিৎসক ও নার্স রয়েছে। এখানেও স্বাভাবিক প্রসবের ব্যবস্থা রয়েছে।’

খায়রুন নেছা বলছিলেন, ‘ভালো লাগা থেকেই এ কাজ শুরু করি। ৪০ বছর ধরে ধাত্রীর কাজ করছি, টাকার জন্য করিনি। অনেকে খুশি হয়ে টাকা দিতে চান, কিন্তু আমি নিই না। যত দিন বেঁচে থাকি, এ কাজ করে যাব।’

নাটোরধাত্রীখায়রুন নেছা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    advertiseadvertise