Agamir Somoy E-Paper
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭
চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযানের জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরান। জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাতে ইরনা জানিয়েছে, উত্তর ইরাকের এরবিল প্রদেশে মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি।

বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, হামলায় একটি মেরামত কেন্দ্র ও প্রযুক্তিগত সরঞ্জাম রাখা কয়েকটি গুদাম ধ্বংস হয়েছে। একটি মার্কিন নজরদারি বেলুন পরিচালনার ব্যবস্থাও ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা। ঘাঁটির জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায় এবং কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেছে আইআরজিসি।

তবে হতাহত ও ক্ষয়ক্ষতির এসব দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুন

ইরানে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের চার ক্ষেপণাস্ত্র

০১ সেপ্টেম্বর ২০২৬

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, মঙ্গলবার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে এক দফা হামলা সফলভাবে শেষ করেছে তাদের বাহিনী। আইআরজিসি বাণিজ্যিক জাহাজ ও মার্কিন সেনাদের ওপর হামলার চেষ্টা করার পর এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

এর আগে দক্ষিণ ইরানের সিরিকে একটি বাড়িতে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। ওই বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় ছিটকে আসা ধাতব টুকরোর আঘাতে তারা নিহত হন। আহত হয়েছেন ৬৩ জনের বেশি।

এদিকে, খুজেস্তান প্রদেশের নিরাপত্তাবিষয়ক উপগভর্নর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছেন। এতে আরও আটজন আহত হয়েছেন।

এর প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বার্তায় বলেছেন, ওয়াশিংটনের জন্য তার দেশের সশস্ত্র বাহিনীর কাছে ‘ভুলে যাওয়ার নয় এমন শিক্ষা’ রয়েছে।

ইরানের আইআরজিসি আরও জানিয়েছে, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটি ও একটি মার্কিন মেরিন ঘাঁটিতে ‘ভারী’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সিরিকে মার্কিন হামলায় কয়েকজন নিহত হওয়ার জবাবেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, এর আগে দেশটির আকাশসীমায় প্রবেশ করা ১৩টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১০টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। বাকি তিনটি জনবসতিহীন এলাকায় পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে উপসাগরীয় আরেক দেশ বাহরাইন জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছিল।

কুয়েতও জানিয়েছে, ইরানি ড্রোন হামলার জবাবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইন সতর্কতা জারি করেছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: বিবিসি ও আল জাজিরা


ইরানে মার্কিন হামলামধ্যপ্রাচ্যে ইরানের হামলাআমেরিকা-ইরান যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    কিছুতেই মন গলছে না জামায়াতের

    কিছুতেই মন গলছে না জামায়াতের

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ফ্রিল্যান্সিং প্রকল্প : একেকজনের পেছনে ১৩৩০০০ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

    ফ্রিল্যান্সিং প্রকল্প : একেকজনের পেছনে ১৩৩০০০ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২২

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পে-স্কেলের আওতায় আসছেন

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পে-স্কেলের আওতায় আসছেন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

    নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৫

    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    বিএনপি নেতা, সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তাসহ জামায়াতে যোগ দিলেন ৬০৫ জন

    বিএনপি নেতা, সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তাসহ জামায়াতে যোগ দিলেন ৬০৫ জন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭

    মক্কা জোট কতটা কার্যকর হবে

    মক্কা জোট কতটা কার্যকর হবে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৫

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭

    তুরাগ নদীতে এক্সপ্রেসওয়ের দুই সেতু খুলছে বুধবার

    তুরাগ নদীতে এক্সপ্রেসওয়ের দুই সেতু খুলছে বুধবার

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪১

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮

    advertiseadvertise