Agamir Somoy E-Paper
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় এশিয়া

হিমালয়ে বাড়ছে হিমবাহের বন্যার ঝুঁকি, সতর্ক করল জাতিসংঘ

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৯
হিমালয়ে বাড়ছে হিমবাহের বন্যার ঝুঁকি, সতর্ক করল জাতিসংঘ

ছবি: রয়টার্স

নেপালে গত সপ্তাহের ভয়াবহ হিমবাহজনিত বন্যা সামনে এনে দিয়েছে আরও বড় ঝুঁকির সতর্কবার্তা। হিমালয় অঞ্চলে হিমবাহ গলে তৈরি হওয়া হ্রদ উপচে পড়লে ভবিষ্যতে লাখ লাখ মানুষের বসতি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ভয়াবহ ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তার মতে, দ্রুত বাড়তে থাকা এই ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তি ও প্রতিরোধব্যবস্থা এখনো প্রয়োজনীয় গতিতে এগোতে পারছে না। নেপালে ভয়াবহ বন্যার ঘটনায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর তিনি এ সতর্কতা জানালেন।

জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগ্নারাজা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন, ‘হিমবাহের হ্রদগুলোর পানি উপচে পড়লে এই বিশাল নদীব্যবস্থাগুলোর ক্ষয়ক্ষতি ঠেকাতে প্রযুক্তি যথেষ্ট দ্রুত এগোতে পারছে না।’

২০২০ সালে গবেষকরা নেপাল, চীন ও ভারতে ৪৭টি সম্ভাব্য বিপজ্জনক হিমবাহ হ্রদ শনাক্ত করেছিলেন। পরে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে ধারণা করা হয়েছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক উইগ্নারাজা বলেছেন, ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা ‘কয়েক মিলিয়নে পৌঁছেছে’। জুনে ইউএনডিপি ও সহযোগী সংস্থাগুলোর সংকলিত হালনাগাদ তথ্যের ভিত্তিতে তিনি এ কথা বলেন।

গত সপ্তাহে নেপালে ভয়াবহ বন্যার সূত্রপাত হয় লাংটাং লিরুং পর্বতশৃঙ্গের কাছে হিমবাহের একটি অংশ ধসে উপত্যকার তলদেশে পড়ে যাওয়ার পর। এতে ভূমিধসের সৃষ্টি হয় এবং ত্রিশূলী নদী দিয়ে একটি প্রবল বন্যার ঢেউ নেমে আসে।

হিমবাহের হ্রদ উপচে পড়ার ঘটনা কিছুটা ভিন্ন। হিমবাহ গলে পানি জমে প্রাকৃতিক কোনো বাঁধের পেছনে আটকে গেলে ধীরে ধীরে চাপ বাড়তে থাকে। একপর্যায়ে বাঁধ ভেঙে গেলে বা পানি উপচে পড়লে আকস্মিক বন্যার ঢল নিচের দিকে নেমে আসে।

আরও পড়ুন

নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?

২৯ আগস্ট ২০২৬


জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ দুই ধরনের ঝুঁকিই বাড়ছে। অঞ্চলটিতে দ্রুত হিমবাহ গলে যাওয়ায় পাহাড়ের পাথর ও মাটি আলগা হয়ে পড়ছে এবং হিমবাহ হ্রদের প্রাকৃতিক বাঁধের ওপর চাপ বাড়ছে।



উইগ্নারাজা বলেছেন, হিমালয় অঞ্চলের পর্বতমালাও তুলনামূলকভাবে নবীন। ফলে ভূ-গাঠনিক পরিবর্তনের প্রবণতা এখানে বেশি, যা আকস্মিকভাবে হিমবাহ কিংবা হ্রদের প্রাকৃতিক বাঁধ ধসের কারণ হতে পারে।



হিমবাহের ওপর নেপালের ব্যাপক নির্ভরতা



হিন্দুকুশ অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সম্ভাব্য বিপজ্জনক হিমবাহ হ্রদ শনাক্ত করেছেন গবেষকরা।



তবে উইগ্নারাজার মতে, পানি সরবরাহ ও মানুষের জীবিকার জন্য নেপালের মতো হিমবাহের ওপর আর কোনো দেশ এতটা নির্ভরশীল নয়। ফলে দেশটিকে এখন ‘খুব, খুব কঠিন কিছু সিদ্ধান্তের’ মুখোমুখি হতে হচ্ছে। নদীর তীরবর্তী অনেক মানুষের জন্য উঁচু এলাকায় স্থানান্তরিত হওয়া আর্থিকভাবে সম্ভব না-ও হতে পারে।



গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোও ঝুঁকির মধ্যে থাকবে। নেপালের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ক্ষতি কিছু মূল্যায়নে যে ধারণা করা হয়েছে, তার চেয়েও বেশি হতে পারে। ইউএনডিপি জানিয়েছে, বন্যায় চালু থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোর পাশাপাশি নির্মাণাধীন ১৫টি বড় বিদ্যুৎকেন্দ্রও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।



উইগ্নারাজা বলেছেন, নতুন প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ নেটওয়ার্ক ও জলবিদ্যুৎকেন্দ্রগুলোকে বন্যার বিরুদ্ধে আরও সহনশীল করে তোলা সম্ভব।



তবে গত সপ্তাহের ‘কাদা ও বরফের জলোচ্ছ্বাস’ অধিকাংশ প্রতিরোধব্যবস্থাকেই ভাসিয়ে নিয়ে যেত বলে মনে করেন তিনি।



‘এটি ঠেকানোর মতো কোনো নির্মাণকাজই সম্ভব ছিল না,’ বললেন উইগ্নারাজা।


হিমালয়বন্যানেপালজাতিসংঘ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    যেখানে সংকট সেখানেই বাবলু

    যেখানে সংকট সেখানেই বাবলু

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

    হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২২

    নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

    নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৫

    সংকটে ফনিক্স ফাইন্যান্স

    সংকটে ফনিক্স ফাইন্যান্স

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    advertiseadvertise