Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চিঠি

আগামীর চোখ

আইপিপির আয় পাবলিকের হায় হায়

agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২
আইপিপির আয় পাবলিকের হায় হায়

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

গণমাধ্যমের বদৌলতে জানতে পারলাম, বকেয়া পাওনার অজুহাতে বেসরকারি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের (আইপিপি) মালিকরা বিদ্যুৎ উৎপাদন বন্ধ রেখে সরকারকে ভীষণ বেকায়দায় ফেলেছেন। আর সেই চাপের মুখে সরকার বাধ্য হয়ে তাদের দেনা মেটাতে ৬ হাজার কোটি টাকা ছাড় দিয়েছে। বিদ্যুতের এই ঘোর সংকটে সাধারণ মানুষ ও কারখানার মালিকরা হায় হায় করছেন, আর আইপিপি মালিকরা আয় করছেন। রাষ্ট্রের এই সংকটকালে ‘চাচা আপন প্রাণ বাঁচা’ নীতিতে চলছে তারা। সত্যি বলতে, আয়ের এই পথটা বেশ নিরাপদও। তাই শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটা বিদ্যুৎকেন্দ্র খুলব কি না ভাবছি। যদি অনুমোদন দেন, তাহলে একটা চেষ্টা চালিয়ে দেখতে পারি।

‘চাচা আপন প্রাণ বাঁচা’ নীতিতে চলছে তারা

আমার কিন্তু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কিংবা পরিচালনার বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই, তবে তা নিয়ে আমি একদমই চিন্তিত নই। কারণ গার্মেন্ট ব্যবসায়ী, ফার্নিচার ব্যবসায়ী থেকে শুরু করে এ খাতে অভিজ্ঞতা নেই— এমন অনেকেই বিদ্যুৎকেন্দ্রের মালিক হয়েছেন। বিদেশ থেকে পুরনো যন্ত্রপাতি এনে এসব কেন্দ্র নির্মাণের অভিযোগও রয়েছে। এ ছাড়া সক্ষমতার ২৫-৩০ শতাংশের বেশি কেন্দ্র না চালিয়েও চুক্তি অনুযায়ী নিয়মিত বিপুল অঙ্কের ক্যাপাসিটি চার্জ বা রেন্টাল ভাড়া পকেটে পুরে নিয়েছেন তারা। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন না করলেও লাভের খাতায় কোনো টান পড়ে না; বরং কেন্দ্র বন্ধ রাখলেই পকেট বেশি ভারী হয়। এমন সুযোগ আমি হাতছাড়া করব কেন! তাই আমার আবেদন, আমাকেও বেসরকারি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সুযোগ প্রদান করুন। বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য আমাকে সস্তায় জমি দিন, ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ পাইয়ে দিন এবং চড়া দামে রেন্টাল ভাড়ার নিশ্চয়তা দিন। কথা দিচ্ছি, দেশে জ্বালানি সংকট দেখা দিলে আমি অন্তত  বকেয়া বিল আদায়ের আওয়াজ তুলে উৎপাদন বন্ধ করে সরকারের ওপর চাপ সৃষ্টি করব না। সংকটের সময় ‘চাচা আপন প্রাণ বাঁচা’ নীতি আমার কম্ম নয়। কারণ, আমি সাধারণ মানুষের কাতার থেকে উঠে আসছি। ফলে বিদ্যুৎ ব্যবসায়ী বনে গেলেও মানুষের দুঃখের জায়গাটা উপেক্ষা করতে পারব না।

অনেক আশা নিয়েই চিঠিটা লিখলাম আপনাকে। আমাকে নিরাশ করবেন না। এমনিতেই দেশে বিদ্যুৎ দরকার। অবশ্য বিদ্যুৎ উৎপাদনের জন্য যে তেল-গ্যাসের প্রয়োজন, তা কী করে আসবে, সেটি জানি না। এ নিয়ে ভাবতেও চাই না। বড় ব্যবসায়ীরা তো এ নিয়ে ভাবেন না, আমি কেন ভাবতে যাব!

ইতি

এক সাধারণ নাগরিক

 

মন্ত্রীবিদ্যুৎজ্বালানিখনিজমন্ত্রণালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise