বরাবর
মন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
গণমাধ্যমের বদৌলতে জানতে পারলাম, বকেয়া পাওনার অজুহাতে বেসরকারি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের (আইপিপি) মালিকরা বিদ্যুৎ উৎপাদন বন্ধ রেখে সরকারকে ভীষণ বেকায়দায় ফেলেছেন। আর সেই চাপের মুখে সরকার বাধ্য হয়ে তাদের দেনা মেটাতে ৬ হাজার কোটি টাকা ছাড় দিয়েছে। বিদ্যুতের এই ঘোর সংকটে সাধারণ মানুষ ও কারখানার মালিকরা হায় হায় করছেন, আর আইপিপি মালিকরা আয় করছেন। রাষ্ট্রের এই সংকটকালে ‘চাচা আপন প্রাণ বাঁচা’ নীতিতে চলছে তারা। সত্যি বলতে, আয়ের এই পথটা বেশ নিরা...