Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

অভূতপূর্ব

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩
উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

সংগৃহীত ছবি

সপ্তাহের শেষ কর্মদিবসের সকাল। ঘড়িতে সময় তখন ৯টা ৮ মিনিট। রাজধানীর অফিসার্স ক্লাবের উল্টো দিকের চৌরাস্তা মোড়ে পড়েছিল ট্রাফিক সিগন্যাল। তবে তা অমান্য করে ছুটে যাচ্ছিল একটি সাদা রঙের রেঞ্জ রোভার। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর এই দৃশ্য চোখ এড়ায়নি প্রধানমন্ত্রী তারেক রহমানের। কারণ তিনিও তখন ছিলেন পথেই। তার গাড়িবহর মেনে চলছিল সড়কের সব নিয়ম।

এরপর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মাধ্যমে বার্তা পৌঁছে যায় ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। নির্দেশ দেওয়া হয় ওই গাড়িটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। কিছুক্ষণের মধ্যে গাড়িটি শনাক্ত করে পুলিশ, দেওয়া হয় ৩ হাজার টাকা করে দুটি মামলা। আর এই রেঞ্জ রোভারের মালিক হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

গতকাল বৃহস্পতিবার ঢাকায় ঘটেছে এসব ঘটনা। ট্রাফিক পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে আগামীর সময়। তাদের কাছ থেকে জানা গেল ঘটনাক্রম সম্পর্কে। গতকাল সকালে যে পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল প্রধানমন্ত্রীর গাড়িবহর, তার পাশের সড়কেই উল্টোপথে ছুটে যায় মন্ত্রী মিল্লাতের গাড়ি। দৃশ্যটি চোখে পড়ে তারেক রহমানের। তিনি গাড়িটি সম্পর্কে খোঁজ নিতে নির্দেশ দেন।

আরও পড়ুন

র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

০৩ সেপ্টেম্বর ২০২৬

অফিসার্স ক্লাব, সার্কিট হাউজ, কাকরাইল চার্চ, মৎস্য ভবন মোড়, হাইকোর্ট চত্বরসহ আশপাশের এলাকায় বসানো গোপন ক্যামেরাসহ আরো কয়েকটি পয়েন্টের ফুটেজ বিশ্লেষণ করে ডিএমপির ট্রাফিক বিভাগ। নিশ্চিত হওয়া যায় গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং মালিকের পরিচয়। গাড়িটি পাওয়া যায় সচিবালয়ের ভেতরের পার্কিংয়ে। সেখানেই গাড়িটির বিরুদ্ধে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানার দুটি মামলা করেন ডিএমপির কর্মকর্তারা।

এক কর্মকর্তা আগামীর সময়কে বললেন, ‘আইন সবার জন্য সমান। মন্ত্রী কিংবা সাধারণ নাগরিক ট্রাফিক আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী নিজে এ বিষয়ে অ্যাকশন নিতে বলেছেন। অথচ ঘটনার সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত নিজেই ছিলেন। পরে সচিবালয়ের পার্কিংয়ে থাকা গাড়ির চালক আরিফ হোসেনকে ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়টি জানানো হয়।’

প্রভাবশালী ব্যক্তিদের গাড়ি উল্টোপথে চলার অভিযোগ অতীতেও ছিল উল্লেখ করে তিনি বললেন, ‘এবার আইন অমান্যের বিরুদ্ধে ব্যবস্থায় যাবে ডিএমপি।’

মন্ত্রীর দুঃখ প্রকাশ: ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। গতকাল বৃহস্পতিবার রাতে সংসদ অধিবেশন শেষে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুঃখ প্রকাশ করলেন তিনি। পাশাপাশি ধন্যবাদ জানালেন ট্রাফিক বিভাগকেও।

আরও পড়ুন

মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

০৩ সেপ্টেম্বর ২০২৬

উল্টোপথে গাড়ি চলা প্রসঙ্গে বিমানমন্ত্রী বললেন, ‘এজন্য যে মামলা হয়েছে, জরিমানা হয়েছে এজন্য আমি খুশি। এটা প্রমাণ করে যে, তারেক রহমানের গঠিত সরকার সুশাসনে বিশ্বাস করে এবং আইনের শাসনে বিশ্বাস করে। আইনের ঊর্ধ্বে যে কেউ নয়, এটা তা প্রমাণ করে। একজন মন্ত্রীর গাড়ির চালকও ট্রাফিক আইন লঙ্ঘন করলে সেটা কোনোভাবেই এ সরকার বরদাশত করবে না।’

তিনি আরও বললেন, ‘যেহেতু আমার নিজের গাড়ি এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা কেউ ঘটালে পার পাবে না। বুঝতেই পারছেন তারেক রহমান অত্যন্ত স্ট্রিক্টভাবে আইন প্রতিষ্ঠা করতে চান এবং আইনের ঊর্ধ্বে কাউকেই তিনি রাখতে চান না।’

মন্ত্রীগাড়িমামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে