সব সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক গাড়ি কেনায় মূল্যসীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। বুধবার (১৬ সেপ্টেম্বর) এসংক্রান্ত পরিপত্র জারি করেছে অর্থ বিভাগ। এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ।পরিপত্রে, তিন ধরনের গাড়ির সর্বোচ্চ মূল্যসীমা নির্ধারণ করা হয়েছে। এই মূল্যসীমার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্স ফি। এরমধ্যে দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য প্রতিটি বৈদ্যুতিক কারে...