সুজুকি গাড়ি কেনায় প্রাইম ব্যাংক-উত্তরা মোটরস চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি

সুজুকি গাড়ি কেনায় গ্রাহক ও কর্মকর্তাদের বিশেষ সুবিধা দিতে উত্তরা মোটরসের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক। সম্প্রতি উত্তরা মোটরসের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ, এসইভিপি সাজিদ রহমান, ইভিপি জোয়ার্দ্দার তানভীর ফয়সাল ও তাকিয়ান চৌধুরী এবং উত্তরা মোটরসের পক্ষে পরিচালক (ফাইন্যান্স) এ বি এম হুমায়ুন কবির, সিওও চিরঞ্জীব রায়, সিএফও আবু বকর সিদ্দিকী ও মাহবুব আলম এবং সিনিয়র জেনারেল ম্যানেজার শফিকুল আলম খান উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তারা সুজুকি গাড়ি কেনায় বিশেষ মূল্যছাড় পাবেন।



