শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংক প্রাইম ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন ২০২৬) আর্থিক ফলাফলে ভিন্ন চিত্র দেখা গেছে। এ সময়ে প্রাইম ব্যাংকের মুনাফা বেড়েছে, অন্যদিকে মার্কেন্টাইল ব্যাংকের মুনাফায় বড় ধরনের পতন হয়েছে।প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে প্রাইম ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৫৬ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩.৩৬ টাকা। এ সময়ে ব্যাংকটির মোট মুনাফা হয়েছে ৪৩৩ কোটি ২৯ লাখ টাকা, যা এক বছর...