প্রাইম ব্যাংক ও সন্ধানী গ্রুপের মধ্যে এমওইউ সই
সংবাদ বিজ্ঞপ্তি

আন্তঃখাত কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে প্রাইম ব্যাংক পিএলসি এবং সন্ধানী গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শায়লা আবেদীন এবং সন্ধানী গ্রুপের উপদেষ্টা মাহমুদুল বারী। চুক্তির আওতায় প্রাইম ব্যাংক সন্ধানী গ্রুপের প্রতিষ্ঠান, কর্মী, গ্রাহক ও শিক্ষার্থীদের মাল্টি-চ্যানেল ফি সংগ্রহ, বেতন ব্যবস্থাপনা, ডিজিটাল ব্যাংকিং ও শিক্ষা-সংক্রান্ত আর্থিক সেবাসহ বিভিন্ন সুবিধা দেবে। পাশাপাশি উভয় প্রতিষ্ঠান ব্যাংকাস্যুরেন্স, বীমা সমাধান, মিউচুয়াল ফান্ড ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নিয়ে যৌথভাবে কাজ করবে।



