সুবিধাবঞ্চিতদের শিক্ষায় প্রাইম ব্যাংক ও ইউসেপের চুক্তি

সুবিধাবঞ্চিত তরুণদের ভোকেশনাল শিক্ষার মাধ্যমে ক্ষমতায়নে প্রাইম ব্যাংক পিএলসি ও ইউসেপ বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে প্রাইম ব্যাংক এক বছর খুলনা ও রাজশাহীতে ইউসেপ পরিচালিত দুটি কারিগরি স্কুলের যাবতীয় খরচ বহন করবে। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জিয়াউর রহমান এবং ইউসেপ বাংলাদেশের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. আবদুল মান্নান। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মো. জিয়াউর রহমান বলেছেন, কারিগরি শিক্ষায় বিনিয়োগ হলো দেশের অর্থনৈতিক ভবিষ্যতের বিনিয়োগ। এ উদ্যোগের মাধ্যমে শত শত তরুণের কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাধীনতার পথ উন্মুক্ত হবে।



