প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি

টেকসই প্রবৃদ্ধি ও ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে তুলতে ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬’ আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে এ সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং সুপারভিশন বিভাগ-১১-এর পরিচালক মো. ফারুক ও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক মোসা. তানিয়া রোকসানা। সম্মেলনের উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের সিইও ফয়সাল রহমান। অনুষ্ঠানে ‘রিস্ক ম্যানেজমেন্ট বুকলেট’ উন্মোচন ও ‘টপ রিস্ক রেইজার’দের সম্মাননা দেওয়া হয়। সমাপনী বক্তব্য দেন মো. জিয়াউর রহমান। মো. ফারুক প্রচলিত তদারকি থেকে সরে এসে ঝুঁকিভিত্তিক তদারকি পদ্ধতিতে যাওয়ার কথা জানান। ফয়সাল রহমান আগাম ঝুঁকি চিহ্নিতকরণ ও সুশাসনের ওপর গুরুত্বারোপ করেন।



