বেপজা পাবলিক স্কুলের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি

প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবা সহজ করতে বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক। ‘প্রাইমঅ্যাকাডেমিয়া’র আওতায় এ চুক্তির মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বিশেষায়িত ব্যাংকিং সেবা পাবেন। এর মধ্যে রয়েছে ডিজিটাল বেতন-ফি সংগ্রহ, বেতন ব্যবস্থাপনা ও সঞ্চয় সুবিধা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন, রিজিওনাল হেড সরকার মেহেদী রেজা, কর্ণফুলী ইপিজেড শাখা ম্যানেজার রুমা ঘোষ উপস্থিত ছিলেন। বেপজা পাবলিক স্কুলের পক্ষে অধ্যক্ষ মেজর (অব.) মো. আনোয়ারুল কবির এবং বেপজা কেপিজেড জোনের পরিচালক (অ্যাকাউন্টস) মোহাম্মদ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।



