বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীনে চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে অপারেশনাল পর্যায়ে প্রবেশ করেছে বেপজা অর্থনৈতিক অঞ্চলটি। বেপজা জানায়, এ নিয়ে বেপজার অধীন আটটি ইপিজেড, দুটি অর্থনৈতিক অঞ্চলসহ চালু শিল্পাঞ্চলের সংখ্যা দাঁড়াল ১০টিতে।
বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর প্রথম রপ্তানিকারক প্রতিষ্ঠান লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেড গত ৩ সেপ্টেম্বর বেপজা থেকে প্রথম রপ্তানি অনুমতি পায়। এর ধারাবাহিকতায় ৮ সেপ্ট...