অ্যাপার্টমেন্ট ক্রয়ে ডমিন্যান্ট গ্রুপের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি
অর্থনৈতিক ডেস্ক

গ্রাহক ও কর্মীদের অ্যাপার্টমেন্ট ক্রয়ে বিশেষ ছাড় দিতে ডমিন্যান্ট গ্রুপের সঙ্গে চুক্তি করেছে প্রাইম ব্যাংক। সম্প্রতি ব্যাংকের গুলশানের করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং ডমিন্যান্ট গ্রুপের জিএম ও হেড অব মার্কেটিং মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, ইভিপি তাকিয়ান চৌধুরী এবং ডমিন্যান্ট গ্রুপের এজিএম মো. ফজলে রাব্বি ও ম্যানেজার মো. রওশন আলী খান উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা ডমিন্যান্ট গ্রুপের অ্যাপার্টমেন্ট ক্রয়ে আকর্ষণীয় মূল্যছাড় পাবেন।





