প্রাইম ব্যাংক ও লে ডোরের চুক্তি সই
করপোরেট ডেস্ক

প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে প্রাইম ব্যাংক পিএলসি এবং প্রিমিয়াম ফ্রেঞ্চ বেকারি ক্যাফে চেইন লে ডোরের মধ্যে চুক্তি সই হয়েছে। এর আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি গ্রাহকরা লে ডোর থেকে বিশেষ অফার পাবেন।
সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব প্রায়োরিটি ব্যাংকিং নাহরীন কাইয়ুম এবং লে ডোরের ডিরেক্টর অব মার্কেটিং নুরফাত ইয়াসমিন শোভা।
এ সময় প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রোপজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং লে ডোরের ডিরেক্টর অব অপারেশনস আশিকুর রহমান উপস্থিত ছিলেন।



