প্রাইম ব্যাংক ও তিজারাহ অটোমোবাইলসের চুক্তি
অর্থনৈতিক ডেস্ক

গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে তিজারাহ অটোমোবাইলসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক। সম্প্রতি ব্যাংকের করপোরেট কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী এবং তিজারাহ অটোমোবাইলসের সেলস অ্যান্ড অপারেশনস ডিরেক্টর জোবায়ের হাসান। এ সময় তিজারাহ অটোমোবাইলসের সেলস করপোরেট ডিরেক্টর এনামুল হাসান রায়হানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা তিজারাহ অটোমোবাইলস থেকে বিভিন্ন সেবায় এক্সক্লুসিভ অফার ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এই অংশীদারত্ব প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা অভিজ্ঞতা ও অতিরিক্ত ভ্যালু সংযোজন নিশ্চিত করবে।






