সিল ৫ গাড়ির মালিকদের নিয়ে বিওয়াইডি বাংলাদেশের গেট টুগেদার

বিওয়াইডি সিল ৫ গাড়ির ৪৫ জনের বেশি মালিককে নিয়ে সম্প্রতি বিশেষ এক গেট টুগেদারের আয়োজন করেছে বিওয়াইডি বাংলাদেশ। ‘বিওয়াইডি সিল ৫ বাংলাদেশ গ্রুপ’-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আনন্দঘন সময় কাটান। রাজধানীর ৩০০ ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ের আইসিসিবি গেট থেকে শুরু হয়ে বসুন্ধরা ও মাদানী অ্যাভিনিউ ঘুরে বিওয়াইডি এক্সপেরিয়েন্স জোনে গিয়ে শেষ হয় গাড়িবহর। সেখানে এক্সপেরিয়েন্স জোনের সামনে সারি করে রাখা সিল ৫ গাড়িগুলো একসঙ্গে দেখার সুযোগ পান দর্শনার্থীরা। অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ ছিল বিওয়াইডি বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে মালিকদের সরাসরি মতবিনিময়। এ সময় গ্রাহকরা তাদের অভিজ্ঞতা, পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। গ্রাহকদের মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে মালিকদের কমিউনিটির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের কথা জানিয়েছে বিওয়াইডি বাংলাদেশ।



