সিলেটের গোলাপগঞ্জে গাড়িতে হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদলকে অভিযুক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তার মতে, রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও বাধা দেওয়ার মাধ্যমে দেশে ভিন্নমতের রাজনীতি সংকুচিত করার চেষ্টা চলছে।হামলার বিষয়ে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তার অভিযোগ, সকালে গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিমিয়ে যাওয়ার পথে এবং অনুষ্ঠান শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে ছোড়া হয় ইট, পাথ...