Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

লাখো মানুষ নিয়ে হবিগঞ্জে এনসিপির সমাগমের দাবিটি বিভ্রান্তিকর

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ২১:৫৬
লাখো মানুষ নিয়ে হবিগঞ্জে এনসিপির সমাগমের দাবিটি বিভ্রান্তিকর

ছবি: আগামীর সময়

গত ২৮ জুলাই বিকেলে হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধর করা হয়। এনসিপির পক্ষ থেকে এই হামলার জন্য বিএনপিকে দায়ী করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় শহরে এনসিপি একটি প্রতিবাদ মিছিল বের করলে সেখানে আরেক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

এই রাজনৈতিক উত্তেজনার আবহেই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে— ‘লক্ষ, লক্ষ,জনতাকে সাথে নিয়ে হবিগঞ্জে ঢুকে পরলো এনসিপি’।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ভিডিওটির সাথে দাবিকৃত ঘটনার কোনো সম্পর্ক নেই এবং এটি হবিগঞ্জে এনসিপির সাম্প্রতিক ‘জুলাই পদযাত্রা’ বা কোনো কর্মসূচির দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, গত ১০ জুলাই নোয়াখালীতে এনসিপির অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির একটি পুরোনো ফুটেজকে হবিগঞ্জের সাম্প্রতিক ঘটনা দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে।

মূল ভিডিওর উৎস ও ফেসবুক পেজের প্রমাণ

ভিডিওটির প্রকৃত উৎস অনুসন্ধানে ‘Discover বাংলা’ নামক একটি ফেসবুক পেজে গত ১০ জুলাই প্রকাশিত মূল ভিডিওটির সন্ধান পাওয়া যায়। ভিডিওটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, এর ৪০ সেকেন্ড থেকে ১ মিনিট ১০ সেকেন্ড (০০:৪০ - ০১:১০) পর্যন্ত অংশটির সাথে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটির দৃশ্য ও ফ্রেমের হুবহু মিল রয়েছে।

‘Discover বাংলা’-র ভিডিওটির ক্যাপশন থেকে নিশ্চিত হওয়া যায় যে, দৃশ্যটি নোয়াখালীতে এনসিপির শোডাউন চলাকালে দলটির অন্যতম প্রধান নেতা আব্দুল হান্নান মাসউদ ও হাসনাত আবদুল্লাহর স্লোগান দেওয়ার।

গণমাধ্যমের প্রতিবেদন ও কর্মসূচির তথ্য

উক্ত ভিডিও ও তথ্যের সূত্র ধরে অনুসন্ধান চালালে দেশের মূলধারার একাধিক গণমাধ্যমের প্রতিবেদনেও একই দৃশ্যের উপস্থিতি পাওয়া যায়।

গণমাধ্যমের সেই প্রতিবেদনগুলো থেকে জানা যায়, গত ১০ জুলাই নোয়াখালী সদরের মাইজদীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ও শোডাউন অনুষ্ঠিত হয়। সেখানে দলটির কেন্দ্রীয় নেতারা গণভোটের রায় বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানান। ওই সমাবেশে উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটি মূলত ওই দিন মাইজদীতে তাদের স্লোগান দেওয়ার দৃশ্য ছিল।

উল্লেখ্য, গত ৬ জুলাই থেকে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সামগ্রিক তথ্য ও ভিডিওর সময়রেখা বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, ‘লাখো মানুষ নিয়ে হবিগঞ্জে এনসিপির সমাগম’ দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। গত ১০ জুলাই নোয়াখালীতে এনসিপির জুলাই পদযাত্রায় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও আব্দুল হান্নান মাসউদের স্লোগান দেওয়ার পুরোনো ফুটেজকে স্থান পরিবর্তন করে হবিগঞ্জের সাম্প্রতিক সংঘর্ষের সাথে জুড়ে দিয়ে এই অসত্য তথ্য রটানো হচ্ছে।

জুলাই পদযাত্রাহবিগঞ্জএনসিপিগাড়িবহরবিএনপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের