Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

প্রতিমন্ত্রীর গাড়ির ড্যাশক্যাম ফুটেজ প্রকাশের দাবি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৯
প্রতিমন্ত্রীর গাড়ির ড্যাশক্যাম ফুটেজ প্রকাশের দাবি

প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী গাড়িটি ধানখেতে পড়ে যায়। ছবি: আগামীর সময়

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে প্রতিমন্ত্রীকে বহনকারী সরকারি গাড়ির ড্যাশক্যাম ফুটেজ অবিলম্বে প্রকাশের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে সংগঠনটি।

এতে বলা হয়েছে, এরই মধ্যে এ ঘটনার বিভিন্ন তথ্য, ছবি ও ভিডিও পর্যালোচনা করলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, ঘটনাটি যে আঞ্চলিক সড়কে ঘটেছে সেখানে সর্বোচ্চ গতিসীমা ৪০ কিলোমিটার। একটি যানবাহন যদি নির্ধারিত গতিসীমা ও সড়ক ব্যবহারের নিয়ম অনুসরণ করে পরিচালিত হয়, তাহলে এ ধরনের রোড ক্র্যাশের ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকার কথা। ফলে প্রতিমন্ত্রীকে বহনকারী সরকারি গাড়িটি নির্ধারিত গতিসীমা অতিক্রম করেছিল কি না, চালক গাড়িটির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন কি না এবং রোড ক্র্যাশের পেছনে অন্য কোনো কারণ ছিল কি না—এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি।’


আরও পড়ুন

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

০৪ সেপ্টেম্বর ২০২৬


নিরাপদ সড়ক আন্দোলন মনে করে, ‘ড্যাশক্যাম ফুটেজ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রাথমিক আলামত হিসেবে কাজ করতে পারে। তাই ফুটেজ সংরক্ষণ, নিরপেক্ষভাবে বিশ্লেষণ এবং জনস্বার্থে প্রকাশের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা উচিত। একই সঙ্গে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, গাড়ির গতি-সংক্রান্ত তথ্য, যানবাহনের যান্ত্রিক অবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক আলামতও তদন্তের আওতায় আনতে হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘এই ঘটনার তদন্তে যদি মন্ত্রীকে বহনকারী গাড়ির চালক বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তির অবহেলা, বেপরোয়া বা অতিরিক্ত গতিতে গাড়ি চালানো কিংবা অন্য কোনো আইনভঙ্গের প্রমাণ পাওয়া যায়, তাহলে প্রচলিত আইন অনুযায়ী দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা ও শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি সরকারি প্রোটোকলের আওতায় থাকলেই আইনের ঊর্ধ্বে থাকতে পারেন না।’

এর আগে শুক্রবার সকালে সরকারি সফরে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। সকাল ৯টার দিকে তার গাড়িবহর গোপিনাথপুর এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন পথচারী ফিরোজা বেগম (৫৫)।

পরে স্থানীয়রা তাকে বগুড়া সদরের একটি হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান।

খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীগাড়িদুর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

    সি পার্লের শেয়ার কারসাজি

    সি পার্লের শেয়ার কারসাজি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    যারা থেকে যায়

    যারা থেকে যায়

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    দেশে ফলছে বিদেশি ফল

    দেশে ফলছে বিদেশি ফল

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০২

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    advertiseadvertise