বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারী ফিরোজা মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে বগুড়া সদরের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান।নিহত ফিরোজা শিবগঞ্জ উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। এর আগে সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপিনাথপুর এলাকায়।ওসি শাহিনুজ্জামান জানালেন, দুর্ঘটনায় আহত পথচারীকে নেওয়া হয় বেসরকারি টিএমএসএস মে...