Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

গ্রেগ চ্যাপেল

ইমরান হয়তো কারাগারেই মারা যাবেন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৬
ইমরান হয়তো কারাগারেই মারা যাবেন

পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এবার সোচ্চার হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটাররা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের কাছে কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার সাতজন সাবেক টেস্ট অধিনায়ক।

রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী থাকা ৭৩ বছর বয়সী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক এই ক্রিকেটাররা। সাতজনের দলটিতে রয়েছেন গ্রেগ চ্যাপেল, অ্যালান বর্ডার, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর এবং স্টিভ ওয়াহর মতো সুপারস্টার। এর মধ্যে গ্রেগ চ্যাপেল ব্যক্তিগতভাবে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে আলোচনা করার সময় চেয়েছেন।

আরও পড়ুন

সূর্যবংশী বাদ পড়ায় আমার স্ত্রীও রেগে গিয়েছিল

১৫ সেপ্টেম্বর ২০২৬

অজি পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের কাছে পাঠানো চিঠিতে সাবেক অধিনায়কেরা লিখেছেন, ‘গ্রেগ চ্যাপেল ২০২২ সালে ইসলামাবাদে যখন ইমরান খানকে দেখেছিলেন, তখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে সুস্থ, সবল এবং ফিট ছিলেন। বর্তমান আটক অবস্থা থেকে যে খবরগুলো আসছে, তার সঙ্গে সেই চিত্র মেলানো কঠিন। আর তাই আমরা কোনো কূটনীতিক বা রাজনীতিক হিসেবে নয়, বরং সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে আপনাদের কাছে চিঠি লিখছি। কারণ আমরা মনে করেছি আমাদের কথা বলা উচিত।’

ইমরান খানের অবদান স্মরণ করে চিঠিতে আরও বলা হয়, ‘মি. খান পাকিস্তানকে তাদের একমাত্র বিশ্বকাপ এনে দিয়েছিলেন। তিনি তার দেশের প্রধানমন্ত্রী হিসেবেও নেতৃত্ব দিয়েছেন। অস্ট্রেলিয়ানরা তাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে। একজন ক্রিকেটার হিসেবে তার দক্ষতা ও নেতৃত্ব খেলাটিতে গভীর ছাপ রেখেছে। পাশাপাশি ক্যানসার হাসপাতাল নির্মাণের মাধ্যমে তিনি পাকিস্তানিদের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করেছেন।’

আরও পড়ুন

ট্রফি ফেরত চায় ভারত, লুকিয়ে রেখেছেন নাকভি!

১৫ সেপ্টেম্বর ২০২৬

ইমরান খানের পক্ষে কেন এই জোরালো আবেদন করা হলো—এমন প্রশ্নের জবাবে গ্রেগ চ্যাপেল স্পষ্ট ভাষায় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা আশঙ্কা করছি যে তিনি কারাগারেই মারা যাবেন!’

চিঠিতে ইমরান খান ও তার পরিবারকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তা তুলে ধরে বলা হয়, ‘গণমাধ্যমের প্রতিবেদনের বাইরেও ইমরানের সন্তান এবং বোন দীর্ঘদিন ধরে কারাগারে তার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে প্রকাশ্যে আশঙ্কা প্রকাশ করছেন। ইমরানের সীমিত চিকিৎসা ব্যবস্থা, পরিবারের সঙ্গে যোগাযোগের ওপর কড়াকড়ি এবং আইনি সহায়তায় ন্যূনতম প্রবেশাধিকার তাদের মূল উদ্বেগের বিষয়। আমরা তার বিরুদ্ধে চলমান আইনি বা রাজনৈতিক মামলার কোনো পক্ষ নিচ্ছি না। সেটা পাকিস্তানের নিজস্ব বিষয়। তবে আটক থাকা যেকোনো ব্যক্তির সঙ্গেই মানবিক আচরণ করা উচিত, তার রাজনীতি যা-ই হোক না কেন।’

আরও পড়ুন

নতুন ব্রাজিল নেইমারের মতো একক নির্ভরশীল হবে না

১৫ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলীয় সাবেক অধিনায়করা আরও উল্লেখ করেন, গত ছয় মাসে আন্তর্জাতিক অধিনায়কদের তরফ থেকে এই উদ্বেগ দুবার উত্থাপন করা হয়েছে। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।। চিঠির শেষে বলা হয়, ‘অস্ট্রেলিয়ান সরকার যদি সংশ্লিষ্ট পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি সরাসরি উত্থাপন করে, তবে আমরা কৃতজ্ঞ থাকব। গত কয়েক সপ্তাহ ধরে মি. চ্যাপেল এই বিষয়ে আপনার সঙ্গে একটি বৈঠকের অনুরোধও জানিয়েছেন এবং আমাদের পক্ষে আপনার সঙ্গে সরাসরি আলোচনা করার সুযোগটিকে তিনি স্বাগত জানাবেন।’

উল্লেখ্য, ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ২০২৩ সাল থেকে কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই সাবেক অধিনায়ক। দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে শতাধিক মামলা বিচারাধীন রয়েছে। যদিও ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ইনসাফ (পিটিআই) বরাবরই এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। এর আগেও সুনীল গাভাস্কার, কপিল দেব, প্যাট কামিন্স, ব্রায়ান লারা ও ওয়াসিম আকরামের মতো বিশ্বের ২১ জন আন্তর্জাতিক অধিনায়ক ইমরান খানের সঙ্গে মানবিক আচরণের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন।

ইমরান খানগ্রেগ চ্যাপেল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা