ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে আগামী ১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানালেন, ৭ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর ও ৩য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।
আর আগামী বছরের ১৭ জানুয়ারি ৪র্থ ধাপ, ৪ ফেব্রুয়ারি ৫ম ধাপ, ২২ এপ্রিল ৬ষ্ঠ ধাপ এবং ৭ম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ মে।
ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।’



