সংসদ
ও স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের ডোপ টেস্ট কেন
বাধ্যতামূলক করা হবে না,
তা জানতে চেয়ে রুল জারি
করেছেন হাইকোর্ট। ডোপ টেস্টে পজিটিভ
হলে বা পরীক্ষায় অস্বীকৃতি
জানালে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্বাচনে
অযোগ্য
ঘোষণার বিধান রেখে আইন, বিধি
ও নির্দেশিকা সংশোধনের নির্দেশ কেন দেওয়া হবে
না, তাও জানতে চেয়েছেন
উচ্চ আদালত।
গতকাল
সোমবার এক রিটের প্রাথমিক
শুনানি নিয়ে এ আদেশ
দেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ
তাহসিন আলীর বেঞ্চ।
মন্ত্রিপরিষদ
সচিব, আইন সচিব, স্বরাষ্...