Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

নিরাপত্তা বাহিনী নিয়ে নেতানিয়াহু-আইজেনকোট বিরোধ, ইরানে হামলার পরিকল্পনায় উদ্বেগ

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৬:০৮
শেয়ার করুন:
নিরাপত্তা বাহিনী নিয়ে নেতানিয়াহু-আইজেনকোট বিরোধ, ইরানে হামলার পরিকল্পনায় উদ্বেগ

বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট— রয়টার্স

ইসরায়েলের ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট বুধবার দেশটির অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারার প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে নিয়মিত নিরাপত্তাবিষয়ক ব্রিফিং পাওয়ার ব্যবস্থা করেন। নির্বাচনের পর অন্তর্বর্তী সময়ে জরুরি প্রয়োজন ছাড়া নিরাপত্তা বাহিনীকে কোনো অভিযানে না পাঠাতে এর আগে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন তিনি।

আইজেনকোটের যুক্তি, তাকে ‘নিয়মিত, সুনির্দিষ্ট কাঠামোর আওতায় এবং পূর্ণাঙ্গ’ ব্রিফিং দিতে হবে। পাশাপাশি গোয়েন্দা মূল্যায়ন পাওয়ার সুযোগও দিতে হবে। কারণ, আইন অনুযায়ী বর্তমানে কোনো বিরোধীদলীয় নেতা নেই এবং প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।

তিনি অভিযোগ করেন, ব্রিফিংয়ের সময় নির্ধারণের জন্য তার দলের পক্ষ থেকে নেতানিয়াহুর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

আইজেনকোট অ্যাটর্নি জেনারেলের প্রতি আরও আহ্বান জানান, যেকোনো সামরিক বা অভিযানসংক্রান্ত পদক্ষেপ যেন যথাযথভাবে আলোচনা করে মন্ত্রিসভা ও সরকারের অনুমোদন নিয়ে নেওয়া হয়, তা নিশ্চিত করতে। আইন অনুযায়ী এ প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। তার মতে, ‘কার্যকর তদারকি, যথাযথ জাতীয় সিদ্ধান্ত গ্রহণ এবং নিরাপত্তাস্বার্থ সুরক্ষার’ জন্য এটি প্রয়োজন।

নিরাপত্তা বাহিনীর প্রধানদের আপত্তি সত্ত্বেও অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর চেষ্টা করছেন, এমন খবরের মধ্যে আইজেনকোট তাকে জরুরি হুমকি ছাড়া নিরাপত্তা বাহিনী মোতায়েন না করার বিষয়ে সতর্ক করেছিলেন। এর পরই তিনি অ্যাটর্নি জেনারেলের কাছে এই আবেদন জানান।

নেতানিয়াহুকে লেখা আগের চিঠিতে ইরানের প্রসঙ্গ উল্লেখ করেননি আইজেনকোট। তবে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর প্রধানদের আপত্তি সত্ত্বেও ইরানে সামরিক অভিযান চালাতে চাইছেন নেতানিয়াহু।

ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে মঙ্গলবার বলা হয়, ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর প্রস্তাবিত কিছু পদক্ষেপের আবারও বিরোধিতা করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। এর আগে ২৭ অক্টোবরের নির্বাচনের আগেও একই ধরনের একটি পদক্ষেপের বিরোধিতা করেছিলেন জামির। সে সময় প্রতিরক্ষা কর্মকর্তাদের আশঙ্কা ছিল, এতে উত্তেজনা বাড়তে পারে এবং নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে।

নেতানিয়াহুকে লেখা চিঠিতে আইজেনকোট বলেছেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের নিরাপত্তার সবচেয়ে পবিত্র ক্ষেত্রটিতে অপ্রাসঙ্গিক বিবেচনা ঢুকে পড়ার বিষয়ে গভীর উদ্বেগজনক বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘এই জটিল ও সংবেদনশীল রাজনৈতিক পরিস্থিতিতে, যা হয়তো আমাদের দেশ কখনো দেখেনি, নিরাপত্তা ও জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার বাড়তি সতর্কতা ও দায়িত্বশীলতা দেখানো কর্তব্য।’

তিনি সতর্ক করে বলেন, ‘সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি না থাকলে, যে হুমকি মোকাবিলায় অপেক্ষা করার সুযোগ নেই, এমন পরিস্থিতি ছাড়া নিরাপত্তা বাহিনী মোতায়েন করলে ইসরায়েলের গণতন্ত্র ও সরকারি প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থার জন্য ভয়াবহ পরিণতি হতে পারে।’

আইজেনকোট বললেন, ‘এই সংবেদনশীল সময়ে আমি আপনার কাছে জাতীয় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার দাবি জানাচ্ছি। সংযম ও সতর্কতা দেখান। নতুন সরকার পার্লামেন্টের আস্থা নিয়ে শপথ নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে, এমন বিপজ্জনক পদক্ষেপ থেকে বিরত থাকুন। সরকারি প্রতিষ্ঠান ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা নষ্ট করবেন না।’

নিরাপত্তা বাহিনীর প্রধানদের ‘গুরুতর সাংবিধানিক সংঘাতের’ মুখে ঠেলে দেওয়া কিংবা তাঁদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে অনিশ্চয়তায় রাখার বিষয়েও সতর্ক করেছেন আইজেনকোট। নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর প্রধানদের যেন তাদের ওপর অর্পিত ‘পবিত্র দায়িত্ব’ পালনে কোনো ধরনের সংশয় না থাকে।

গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তবে আইনপ্রণেতাদের কাছ থেকে সবচেয়ে বেশি সমর্থন পাওয়ার পর রবিবার আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট হারজগ। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সরকার ও নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকছেন।

চিঠিতে আইজেনকোট উল্লেখ করেন, ‘মাত্র ৪৬ জন পার্লামেন্ট সদস্য এখনো আপনার প্রধানমন্ত্রী পদে বহাল থাকার পক্ষে রয়েছেন।’

আইজেনকোটের চিঠির জবাবে নেতানিয়াহু বলেন, ইয়াশার পার্টির নেতা জাতীয় নিরাপত্তাকে রাজনীতিকরণের চেষ্টা করছেন। তার মতে, এ ধরনের বিষয় প্রকাশ্যে আলোচনা করা উচিত নয়।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের নেওয়া সব সিদ্ধান্ত শুধু নিরাপত্তাসংক্রান্ত বিবেচনার ভিত্তিতে এবং নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে নেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ভয় ও বিভেদ ছড়ানোর পরিবর্তে দায়িত্বশীল আচরণ করা উচিত।’

প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, ‘আইজেনকোটের চিঠি সংবেদনশীল নিরাপত্তাবিষয়ক বিষয় প্রকাশ্যে আলোচনার একটি দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। এটি ইসরায়েলের জাতীয় নিরাপত্তার বিষয়গুলোকে রাজনীতিকরণের একটি স্পষ্ট প্রচেষ্টা।’

একই সঙ্গে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার জন্য আইজেনকোটের প্রতি আহ্বান জানানো হয়।

প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে আইজেনকোট অভিযোগ করেন, প্রচলিত রীতি অনুযায়ী সরকারি চ্যানেলে অভিযানসংক্রান্ত হালনাগাদ তথ্য দেওয়ার যে অনুরোধ তিনি জানিয়েছিলেন, নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন।

সরকার গঠনের দায়িত্ব পেলেও আইজেনকোটের প্রধানমন্ত্রী হওয়ার পথ এখনো অনিশ্চিত। তার জোটের দলগুলোর আসনসংখ্যা ৪৮। অন্যদিকে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের দলগুলোর আসন ৫৩টি। তবে অতি-ধর্মীয় দল ইউনাইটেড তোরাহ জুডাইজম নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে বহাল রাখার পক্ষে সুপারিশ করেনি। ফলে নির্বাচনের পর তিনি মাত্র ৪৬ জন আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন।

বাকি ১৯টি আসন রয়েছে আরব দলগুলোর হাতে। তবে ডেমোক্র্যাটস পার্টির ইয়ার গোলান ছাড়া নেতানিয়াহুবিরোধী জোটের অন্য সব ইহুদিবাদী দলের নেতারা সরকার গঠনে আরব দলগুলোকে অংশীদার হিসেবে গ্রহণের বিরোধিতা করেছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ইসরায়েলনির্বাচনগাদি আইজেনকোটনেতানিয়াহুইরান যুদ্ধহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড