Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

রাজনীতিতে আস্থা সর্বনিম্নে, নিউজিল্যান্ডে ক্ষমতা বাড়ছে ছোট দলের

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৯:১৮
শেয়ার করুন:
রাজনীতিতে আস্থা সর্বনিম্নে, নিউজিল্যান্ডে ক্ষমতা বাড়ছে ছোট দলের

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ৮ নভেম্বর আয়োজিত একটি নির্বাচনী অনুষ্ঠানে স্ত্রী, ছেলে-মেয়েসহ ন্যাশনাল পার্টির নেতা ক্রিস্টোফার লাক্সন— রয়টার্স

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন শনিবারের নির্বাচনের পর খুব সামান্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জোট সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় টিকে থাকতে পারেন। তবে তার ন্যাশনাল পার্টি জোটের ডানপন্থী শরিকদের কাছে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ হারাতে পারে।

মধ্য-ডানপন্থী ন্যাশনাল পার্টি এবং প্রধান বিরোধী দল লেবার পার্টি, উভয়ই এবার ৩০ শতাংশের কম ভোট পেয়েছে। এই প্রথম দল দুটির ভোটের হার ৩০ শতাংশের নিচে নামল। বাম, ডান ও মধ্যপন্থী ছোট দলগুলোর কাছে ভোট হারিয়েছে তারা। বিশ্লেষকদের মতে, এ প্রবণতা বিশ্ব জুড়ে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের সমর্থন কমে যাওয়ার প্রতিফলন।

নিউজিল্যান্ডের নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, লাকসনের তিন দলের জোট মাত্র দুই আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারে। তবে ২৭ নভেম্বর চূড়ান্ত ভোট গণনার সময় বিদেশে থাকা ভোটারদের এবং অন্যান্য বিশেষ ভোট যুক্ত হলে এই সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে জোটটি। ভোটের প্রায় সাত ভাগের এক ভাগ এসব বিশেষ ভোট। সাধারণত এসব ভোট বামপন্থী দলগুলোর পক্ষে যায়।

এমনটি হলে সরকার পরিচালনার জন্য লাকসনকে চতুর্থ একটি দলের সমর্থন নিতে হতে পারে। সেক্ষেত্রে প্রথমবারের মতো পার্লামেন্টে প্রবেশ করতে যাওয়া মধ্যপন্থী অপরচুনিটি পার্টি হতে পারে সম্ভাব্য অংশীদার।

আরও পড়ুন

নিউজিল্যান্ডের নির্বাচনে বড় দুই দলের হিসাব ওলটপালট করতে পারে নতুন নেতৃত্ব

০৬ নভেম্বর ২০২৬

ওয়েস্টপ্যাকের নিউজিল্যান্ডবিষয়ক প্রধান অর্থনীতিবিদ কেলি একহোল্ড বলেন, যেকোনো সরকারের জন্য নীতি বাস্তবায়ন কঠিন হবে। পাশাপাশি সরকার পরিচালনার জন্য শক্তিশালী জনসমর্থনেরও অভাব থাকবে।

তিনি বললেন, ‘যে সরকারই গঠিত হোক না কেন, পার্লামেন্টের প্রত্যেক সদস্যের সদিচ্ছার ওপর তাকে নির্ভর করতে হবে।’

ক্ষমতা বাড়ছে ছোট দলগুলোর

ন্যাশনাল পার্টির গুরুত্বপূর্ণ কয়েকজন মধ্যপন্থী নেতা আসন হারানোয় তাদের ছাড়াই সরকার পরিচালনা করতে হবে লাকসনকে। তাদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী নিকোলা উইলিস এবং পরিবহনমন্ত্রী ক্রিস বিশপ। বিশপ ছিলেন লাকসনের অন্যতম প্রধান নীতিনির্ধারক।

তাদের জায়গায় জোটের শরিক দলগুলোর গুরুত্বপূর্ণ নেতাদের মন্ত্রিসভায় জায়গা দিতে হতে পারে তাকে। এসব দল অর্থনীতি ও সামাজিক নীতিতে আরও রক্ষণশীল অবস্থান নেওয়ার পক্ষে প্রচার চালিয়ে আসছে।

নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি নিট অভিবাসন কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে। নতুন সরকার গঠিত হলে দেশটির অভিবাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকা ‘অত্যাবশ্যক’ বলেও জানিয়েছে দলটি।

অন্যদিকে, উদারনৈতিক অ্যাক্ট পার্টির নেতা ডেভিড সেমুর সোমবার বলেছেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ন্যাশনাল পার্টির হাতে থাকাটা ‘আর গ্রহণযোগ্য নয়’। সরকারি ব্যয় ব্যাপকভাবে কমিয়ে রাষ্ট্রীয় ঋণ হ্রাস করতে চায় অ্যাক্ট পার্টি।
অপরচুনিটি পার্টির নেত্রী কিউলাই ওং— রয়টার্সরাজনৈতিক বিশ্লেষক গ্যারেথ হিউজ বললেন, ‘অ্যাক্ট পার্টি ও নিউজিল্যান্ড ফার্স্টের ভোটের হার বেড়েছে। ফলে তারা ন্যাশনাল পার্টিকে আরও ডানদিকে ঠেলে দেবে।’

বিশ্ব রাজনীতির প্রবণতার প্রতিফলন নির্বাচন


ন্যাশনাল ও লেবার পার্টির খারাপ ফল উন্নত বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনের প্রবণতার সঙ্গে মিলে যায়। এসব দেশে মধ্য-ডান ও মধ্য-বামপন্থী দলগুলো ছোট দলগুলোর কাছে সমর্থন হারাচ্ছে।

যুক্তরাজ্যে বামপন্থী গ্রিনস পার্টি এবং ডানপন্থী রিফর্ম ইউকের সমর্থন বেড়েছে। অস্ট্রেলিয়ায় কট্টর ডানপন্থী ওয়ান নেশন পার্টি জনমত জরিপের কয়েকটিতে শীর্ষে উঠে এসেছে। অন্যদিকে, ইউরোপের ফ্রান্স, জার্মানি ও অস্ট্রিয়ায় কট্টর ডানপন্থী দলগুলোর সমর্থন বাড়ছে।

অপরচুনিটি পার্টির নেতা কিউলেই ওং সোমবার বললেন, ‘রাজনীতির প্রতি মানুষের আস্থা সাধারণত সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। রাজনৈতিক নেতা ও দল হিসেবে এ আস্থা ফিরিয়ে আনতে আমাদের সবারই যথাসাধ্য চেষ্টা করা প্রয়োজন।’

ওং জানিয়েছেন, পার্লামেন্টে যে দল সবচেয়ে বেশি আসন পাবে, প্রথমে তাদের সঙ্গেই আলোচনা করবেন তিনি। সে কারণে লেবার পার্টির সঙ্গে তার দলের জোট গঠনের সম্ভাবনা কম।

অপরচুনিটি পার্টি যুক্ত হলে ন্যাশনাল পার্টির জন্য পরিস্থিতি আরও জটিল হতে পারে। দলটি করনীতিতে বড় ধরনের পরিবর্তন চায়। এর মধ্যে রয়েছে নিউজিল্যান্ডের অধিকাংশ বাসিন্দার জন্য বছরে ১৯ হাজার ৪০০ নিউজিল্যান্ড ডলারের সর্বজনীন মৌলিক আয় চালু করা। এই অর্থের জোগান দিতে বার্ষিক ১ দশমিক ৭৫ শতাংশ ভূমি কর আরোপের প্রস্তাব দিয়েছে দলটি।

জোট সরকার যে রূপেই গঠিত হোক না কেন, লাকসন ঝুঁকির মধ্যে থাকবেন বলে মনে করেন হিউজ। নির্বাচনের আগের কয়েক মাসে ন্যাশনাল পার্টির আইনপ্রণেতারা তাকে নেতৃত্ব থেকে সরানোর দুটি চেষ্টা চালিয়েছিলেন। তবে সেগুলো থেকে তিনি টিকে যান।

হিউজ বলেছেন, ‘আমার বিশ্বাস, স্বল্পমেয়াদে ন্যাশনাল পার্টির নেতা হিসেবে তার অবস্থান নিরাপদ।’

তার ভাষ্য, ‘পরবর্তী নির্বাচনের সময়ও তিনি ন্যাশনাল পার্টির নেতা থাকবেন কি না, তা কে বলতে পারে!’

নিউজিল্যান্ডনির্বাচনক্ষমতাসরকার গঠনজোট সরকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স