Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আপনি কি জানেন

মধ্যবর্তী নির্বাচনের ইতিহাসে কতবার ফিরে এসেছে ডেমোক্র্যাটরা?

সৈয়দ ফরহাদ
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১৫:৫৪
শেয়ার করুন:
মধ্যবর্তী নির্বাচনের ইতিহাসে কতবার ফিরে এসেছে ডেমোক্র্যাটরা?

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের অধিবেশনকক্ষ। পুরনো আলোকচিত্র

প্রেসিডেন্টের আসনটি দখলে থাকলেই, কংগ্রেসের নিয়ন্ত্রণও যে থাকবে, এমন কোনো নিশ্চয়তা অন্তত যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নেই। প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছর পরই মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা পাল্টে দিতে পারেন ওয়াশিংটনের ক্ষমতার সমীকরণ। সাম্প্রতিক উদাহরণ ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন। ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি হোয়াইট হাউজ ধরে রাখলেও কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে। অন্যদিকে প্রেসিডেন্টের আসনে না থেকেও আইনসভার দুই কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি।

নির্বাচনে ডেমক্রাটদের এগিয়ে যাওয়ার প্রেক্ষিতে সামাজিক মাধ্যম 'এক্স'-এ বার্তা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাতবে এমন প্রত্যাবর্তনের ইতিহাস এবারই প্রথম নয়। উনিশ শতক থেকেই মার্কিন রাজনীতিতে এর নজির রয়েছে। কখনো প্রতিনিধি পরিষদ, কখনো সিনেট, আবার কখনো দুই কক্ষের নিয়ন্ত্রণই ফিরে পেয়েছে ডেমোক্র্যাটরা। শুরুটা ১৮৭৪ সালে।

প্রথম প্রত্যাবর্তন
১৮৭৪ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট ইউলিসিস এস গ্রান্টের দলের কাছ থেকে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ কেড়ে নেয় ডেমোক্র্যাটরা। সেবার দলটি ৯৪টি আসন বাড়িয়ে মোট ১৮২টি আসন পায়। বিপরীতে রিপাবলিকানদের আসন কমে দাঁড়ায় ১০৩টিতে।

ইউলিসিস এস গ্রান্ট

এর আট বছর পর, ১৮৮২ সালে প্রেসিডেন্ট চেস্টার এ আর্থারের আমলে আরও ৬৮টি আসন বাড়ায় ডেমোক্র্যাটরা। ১৮৯০ সালে বেঞ্জামিন হ্যারিসনের প্রেসিডেন্সির সময় তাদের আসন বাড়ে ৮৬টি। আর ১৯১০ সালে উইলিয়াম হাওয়ার্ড টাফটের আমলে ৫৮টি আসন বাড়িয়ে আবারও প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা ফিরে পায় দলটি। এই চারটি নির্বাচনেই রিপাবলিকান প্রেসিডেন্টের বিরুদ্ধে ভোটের ফল ডেমোক্র্যাটদের পক্ষে গিয়েছিল।

১৯৫৪: আইজেনহাওয়ারের জন্য প্রথম বড় ধাক্কা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডেমোক্র্যাটদের আধিপত্যে ভাঙন ধরিয়ে ১৯৫২ সালে প্রেসিডেন্ট হন রিপাবলিকান ডোয়াইট ডি আইজেনহাওয়ার। তার দলের নিয়ন্ত্রণে ছিল কংগ্রেসের দুই কক্ষ। কিন্তু ১৯৫৪ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে ১৯টি আসন বাড়িয়ে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পায় ডেমোক্র্যাটরা। তাদের আসন দাঁড়ায় ২৩২, রিপাবলিকানদের ২০৩।সিনেটেও ক্ষমতার সমীকরণ বদলায়। নির্বাচনের পর দুই স্বতন্ত্র সিনেটর ওয়েন মোর্স ও স্ট্রম থারমন্ড ডেমোক্র্যাটদের সঙ্গে অবস্থান নেন। ফলে ১৯৫৫ সালে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে সিনেটের নিয়ন্ত্রণও ডেমোক্র্যাটদের হাতে যায়।

ডেমোক্রাটরিপাবলিকানট্রাম্পবারাক ওবামাইউলিসিসআইজেনহাওয়াররোনাল্ড রিগ্যানইরাক যুদ্ধডোনাল্ড ট্রাম্পআবদুল আল-সাইদআমেরিকার মধ্যবর্তী নির্বাচননির্বাচনমার্কিন যুক্তরাষ্ট্রইউএসএ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা


    আইজেনহাওয়ার

    ১৯৮৬: রিগ্যানের আমলে সিনেট পুনর্দখল
    রোনাল্ড রিগ্যানের জনপ্রিয়তার সময় রিপাবলিকানরা ১৯৮০ সালে সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছিল। কিন্তু ১৯৮৬ সালের মধ্যবর্তী নির্বাচনে আটটি আসন বাড়িয়ে সিনেট পুনর্দখল করে ডেমোক্র্যাটরা। ১০০ সদস্যের সিনেটে তাদের আসন দাঁড়ায় ৫৫টি, রিপাবলিকানদের ৪৫টি। প্রতিনিধি পরিষদ অবশ্য আগে থেকেই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে ছিল। ফলে রিগ্যানের প্রেসিডেন্সির শেষ দুই বছর কংগ্রেসের দুই কক্ষেই বিরোধী দলের সংখ্যাগরিষ্ঠতার মুখোমুখি হতে হয় তাকে।

    রোনাল্ড রিগ্যান

    ২০০৬: ইরাক যুদ্ধের অসন্তোষে বদলে যায় হিসাব
    জর্জ ডব্লিউ বুশের প্রেসিডেন্সির সময় ২০০৬ সালের মধ্যবর্তী নির্বাচন ছিল ডেমোক্র্যাটদের আরেকটি বড় প্রত্যাবর্তন। ইরাক যুদ্ধের দীর্ঘসূত্রতা, যুদ্ধ পরিচালনা নিয়ে অসন্তোষ এবং বুশ প্রশাসনের জনপ্রিয়তায় ভাটা নির্বাচনে প্রভাব ফেলে।

    সেবার প্রতিনিধি পরিষদে ৩২টি আসন বাড়িয়ে ২৩৩টি আসন পায় ডেমোক্র্যাটরা। রিপাবলিকানদের আসন নেমে আসে ২০২টিতে। সিনেটেও দলটি ৪৯টি আসন পায়। আরও দুই স্বতন্ত্র সদস্য বার্নি স্যান্ডার্স ও জো লিবারম্যান ডেমোক্র্যাটদের সঙ্গে অবস্থান নেওয়ায় সিনেটের নিয়ন্ত্রণও তাদের হাতে যায়। ন্যান্সি পেলোসি হন প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার।

    ইরাকের রাস্তায় আমেরিকান সৈন্য

    ২০১৮: ট্রাম্পের প্রথম মেয়াদেই ধাক্কা
    ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের জয়ের পর রিপাবলিকানদের নিয়ন্ত্রণে ছিল হোয়াইট হাউজ ও কংগ্রেসের দুই কক্ষ। কিন্তু ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে ৪১টি আসন বাড়িয়ে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পায় ডেমোক্র্যাটরা। তাদের আসন দাঁড়ায় ২৩৫টি। তবে সিনেটের নিয়ন্ত্রণ নিতে পারেনি দলটি। ফলে কংগ্রেসের একটি কক্ষের নিয়ন্ত্রণ দিয়েই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত ও নজরদারির সুযোগ তৈরি হয়।

    ২০২৬: ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও একই ইতিহাস
    প্রথম মেয়াদের মতো দ্বিতীয় মেয়াদেও মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকানরা হোয়াইট হাউজের পাশাপাশি কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছিল। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে সেই চিত্র পাল্টে গেছে।

    বড় ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প

    সিনেটে অন্তত সাতটি রিপাবলিকান-নিয়ন্ত্রিত আসন নিজেদের করে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়েছে ডেমোক্র্যাটরা। সিনেটে তাদের পক্ষে রয়েছে ৫৩টি আসন, যার মধ্যে দুই স্বতন্ত্র সদস্যও রয়েছেন। অন্যদিকে প্রতিনিধি পরিষদেও প্রয়োজনীয় ২১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। প্রাথমিক ফলাফলে ২৫টির বেশি আসন রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার খবর এসেছে।

    এবারের নির্বাচনের কয়েকটি ফল বিশেষভাবে আলোচিত। টেক্সাসে ১৯৮৮ সালের পর প্রথমবার ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হয়েছেন জেমস তালারিকো। কানসাসেও প্রায় এক শতাব্দী পর ডেমোক্র্যাটরা সিনেট আসন পেয়েছে। মিশিগানে আবদুল আল-সাইদের জয় তাকে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে নিয়ে গেছে।

    যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে মিশিগানের আবদুল আল-সাইদ

    ফলে ট্রাম্পের প্রেসিডেন্সির বাকি দুই বছর আইন প্রণয়ন, বাজেট, প্রশাসনের নিয়োগ এবং বিভিন্ন নীতির ক্ষেত্রে ডেমোক্র্যাটদের সম্মতি বা সমঝোতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কংগ্রেসের কমিটিগুলোর নিয়ন্ত্রণও তাদের হাতে যাওয়ায় প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে তদন্তের সুযোগ তৈরি হবে।

    সূত্র: হিস্ট্রি ডটকম, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, মিলার সেন্টার, ইউএস হাউজ হিস্ট্রি, অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স, দ্য গার্ডিয়ান