Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ইশতেহার নেই, প্রতিশ্রুতি চান শ্রমিকেরা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৫
শেয়ার করুন:
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ইশতেহার নেই, প্রতিশ্রুতি চান শ্রমিকেরা

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই ভোট চাইতে শ্রমিকদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। তবে নিজেদের পক্ষে ভোট চাইলেও শ্রমিকদের দীর্ঘদিনের দাবি-দাওয়া নিয়ে তেমন কোনো কথা বলছেন না তারা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্যানেলের কেউই এখন পর্যন্ত নির্বাচনী ইশতেহার প্রকাশ করেনি। এতে হতাশ শ্রমিকেরা। তাদের প্রত্যাশা, নির্বাচিত হলে কে কী কাজ করবেন এবং দৈনিক মজুরি ৫০০ টাকা করার দীর্ঘদিনের দাবি আদায়ে কী ভূমিকা রাখবেন, তা লিখিতভাবে জানাবেন প্রার্থীরা।

আগামী ২৮ নভেম্বর চা শ্রমিক ইউনিয়নের সাতটি ভ্যালি, লস্করপুর, বালিশিরা, মনু-ধলাই, লংলা, জুড়ী, সিলেট ও চট্টগ্রামে নির্বাচন অনুষ্ঠিত হবে। হবিগঞ্জের ৪১টিসহ দেশের ২৩১টি চা বাগান ও পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারণা চলছে। এবার প্রায় ১ লাখ ৪ হাজার চা শ্রমিক ভোট দেবেন। নির্বাচনে ছয় শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের উপপরিচালক মহব্বত হোসাইন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, প্রতীক বরাদ্দের পর রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে।

গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পরপর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা। তবে দীর্ঘ আট বছর ধরে কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন নির্বাচন হয়েছিল।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। তবে এখনো কোনো প্যানেল ইশতেহার প্রকাশ করেনি। এ বিষয়ে এক প্যানেলের সভাপতি প্রার্থী পঙ্কজ কন্দ জানিয়েছেন, ইশতেহারে কোন বিষয়গুলো রাখা যায়, তা নিয়ে তারা আলোচনা করছেন। প্রচারণার সময়ও খুব কম। তারপরও দ্রুত ইশতেহার প্রকাশের চেষ্টা করবেন তারা।

অন্য প্যানেলের সভাপতি প্রার্থী রাজু গোয়ালা জানিয়েছেন, তারাও দ্রুত ইশতেহার প্রকাশের পরিকল্পনা করছেন। তবে বাস্তবায়ন করা সম্ভব হবে না, এমন কোনো প্রতিশ্রুতি তারা দিতে চান না।

চা শ্রমিক নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খায়রুন আক্তার বলেছেন, চা শ্রমিকেরা দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অথচ যুগের পর যুগ ধরে তারা ন্যায্য মজুরি, ভূমির অধিকার, শিক্ষা, চিকিৎসা ও মৌলিক মানবিক মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন।

আরও পড়ুন

চা শ্রমিকের সন্তানদের আলো দেখাচ্ছে শ্রীবাড়ি বিদ্যালয়

১৩ নভেম্বর ২০২৬

তিনি জানান, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। দৈনিক ১৯৬ টাকা মজুরিতে দুই বেলা ডাল-ভাতের সংস্থান করাও কঠিন। কিছুদিন আগে দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণ ও ৫ শতাংশ গেজেট বাতিলের দাবিতে শ্রমিকেরা জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন। এর মধ্যেই নির্বাচনের ঘোষণা আসে। রাজপথের আন্দোলনের পাশাপাশি নির্বাচনকেও চা শ্রমিকদের অধিকার আদায়ের মঞ্চ হিসেবে ব্যবহার করতে চান তারা।

স্থায়ী নারী চা শ্রমিক সন্ধ্যা রানী ভৌমিক জানিয়েছেন, এখনো চা শ্রমিকদের ভূমির মালিকানা নিশ্চিত হয়নি। হবিগঞ্জের অধিকাংশ চা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। নামে হাসপাতাল থাকলেও সেখানে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া যায় না। প্রশিক্ষিত নার্স ও মিডওয়াইফেরও অভাব রয়েছে। বছরের পর বছর কাজ করেও অনেক অস্থায়ী শ্রমিক স্থায়ী হতে পারছেন না। এ ছাড়া ওজনে কম দেওয়া ও নানা অনিয়মের শিকার হতে হচ্ছে তাদের।

তিনি আরও জানান, চা বাগানের সেকশনগুলোতে খাবার পানি ও শৌচাগারের ব্যবস্থা না থাকায় নারী শ্রমিকদের ভোগান্তিতে পড়তে হয়। শ্রম আইনের অনেক অগণতান্ত্রিক ধারা চা শ্রমিকদের অধিকার সীমিত করে রেখেছে। এর মধ্যে চা বাগানের জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন ও মসলা চাষসহ বিভিন্ন প্রকল্প নেওয়ার উদ্যোগ বাগানগুলোর জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।

চা শ্রমিক নেতা কাঞ্চন পাত্রের মতে, শ্রমিকদের মৌলিক অধিকারসংশ্লিষ্ট দাবিগুলো নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা জরুরি। এসব দাবির মধ্যে রয়েছে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, পূর্ণাঙ্গ রেশন চালু এবং চা শ্রমিকদের ভূমির আইনি অধিকার নিশ্চিত করা। একই সঙ্গে চা বাগানের জমিতে চা শিল্পের স্বার্থবিরোধী প্রকল্প গ্রহণ বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, ঐতিহাসিক ২০ মে মুল্লুক চলো আন্দোলনে শহীদ চা শ্রমিকদের স্মরণে প্রতিটি বাগানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। দিনটিকে রাষ্ট্রীয়ভাবে চা শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি দিতে হবে। এ উপলক্ষে বেতনসহ ছুটি ঘোষণা এবং পাঠ্যপুস্তকে দিবসটির ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবিও জানান।

এ ছাড়া অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করা, চা বাগানের সেকশনগুলোতে বিশুদ্ধ পানীয় জল ও স্যানিটেশনের ব্যবস্থা এবং কীটনাশক প্রয়োগকারী শ্রমিকদের মাস্ক, গ্লাভসসহ প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

কাঞ্চন পাত্র আরও জানান, শ্রমিকদের ভবিষ্যৎ তহবিলের (পিএফ) টাকা দ্রুত পরিশোধ করতে হবে। অবসরের ৩০ দিনের মধ্যে পেনশনের টাকা দেওয়ার আইনি বিধান কার্যকর করতে হবে। পাশাপাশি ভ্যালি অফিস নির্মাণ এবং প্রতি তিন মাসে শ্রমিকদের আর্থিক হিসাব প্রকাশের জন্য ওয়েবসাইট চালুর দাবিও জানান।

চা শ্রমিক আদিবাসী নেতা সপন সাওতাল বলেছেন, ভ্যালির প্রতিটি চা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু করতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিতে হবে। যোগ্যতা ও অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষিত চা শ্রমিকের সন্তানদের বাগানের বিভিন্ন পদে নিয়োগের ব্যবস্থাও করতে হবে।

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি বাগানে এমবিবিএস চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও মিডওয়াইফ নিয়োগের পাশাপাশি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি। এ ছাড়া ভ্যালিতে চা শ্রমিকদের জন্য ১০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের প্রস্তাব দিয়েছেন।

তার অন্যান্য দাবির মধ্যে রয়েছে শ্রীমঙ্গলে শ্রম আদালত স্থাপন, শ্রম আইনের চা শ্রমিকদের স্বার্থবিরোধী ধারা বাতিল এবং সব ধরনের চুক্তি বাংলায় সম্পাদন। পাশাপাশি কোম্পানির লভ্যাংশে শ্রমিকদের প্রাপ্য নিশ্চিত করা, তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং চা বাগানে খেলার মাঠ ও ক্রীড়াসামগ্রীর ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন তিনি।

চা শ্রমিকবাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ননির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ