Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৪
রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত সিলেট। নগর জুড়ে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও পরিচ্ছন্নতার কাজ। একই সঙ্গে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও কর্মসূচির স্থানগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।

আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে আসার কথা রয়েছে ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সিলেট সফর। সফরকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতির আগমনকে সামনে রেখে বদলে যাচ্ছে নগরের চিত্র। গুরুত্বপূর্ণ সড়কের ডিভাইডারে দেওয়া হচ্ছে নতুন রঙ। ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজে চলছে সাজসজ্জার কাজ। সার্কিট হাউজ ও মাজার এলাকায় পরিচ্ছন্নতার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোকে আরও দৃষ্টিনন্দন করে তুলতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

সড়কের পাশের সৌন্দর্যবর্ধন থেকে শুরু করে কর্মসূচির স্থান প্রস্তুত— সবখানেই এখন ব্যস্ততা। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নগরকে পরিপাটি করে তুলতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মীরাও ব্যস্ত সময় পার করছেন।

তবে সাজসজ্জার পাশাপাশি নিরাপত্তাকেই দেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। রাষ্ট্রপতির সম্ভাব্য যাতায়াতের পথ, কর্মসূচির স্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শন করেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার সদস্যরা।

রাষ্ট্রপতির সফর ঘিরে মাঠপর্যায়ে কাজ করছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নিয়ে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রস্তুতি।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তাকে স্বাগত জানাতে সিলেটবাসী প্রস্তুত। তার সফরকে ঘিরে নগরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সারোয়ার মুর্শেদ শামীম বলেছেন, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তার কর্মসূচি, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ স্থানগুলো নিরাপত্তার আওতায় আনা হয়েছে।


আরও পড়ুন

পাচার সম্পদের কর আদায়ে কমিটি

১৪ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে এর আগে সর্বশেষ রাষ্ট্রপতি হিসেবে সফর করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেট সফরে এসে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পাশাপাশি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অংশ নেন।


প্রায় আট বছর পর আবারও একজন রাষ্ট্রপতির সিলেট সফরকে ঘিরে নগর জুড়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও উৎসাহ। সফরকে কেন্দ্র করে প্রশাসন, সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নগরবাসীর মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক প্রস্তুতি।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে সিলেটবাসীর মধ্যেও তৈরি হয়েছে নানা প্রত্যাশা। বিশেষ করে যোগাযোগব্যবস্থা, পর্যটন, নগরের যানজট, জলাবদ্ধতা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণের আশা করছেন অনেকে।

সিলেটের সুবিদবাজার এলাকার প্রবীণ প্রকৌশলী আবিদুর রহমান চৌধুরী বলেছেন, নাগরিক সংবর্ধনায় সিলেটের উন্নয়ন ও সম্ভাবনার বিভিন্ন বিষয় তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। রাষ্ট্রপতির আগমনে নগরবাসীর পক্ষ থেকে সিলেটের অবকাঠামো, পর্যটন, যোগাযোগ ও নাগরিক সুবিধা নিয়ে প্রত্যাশার কথাও তুলে ধরা যেতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, রাষ্ট্রপতির সফরকে শুধু আনুষ্ঠানিক সফর হিসেবে দেখার সুযোগ নেই। সিলেট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক, পর্যটন ও প্রবাসী অধ্যুষিত অঞ্চল। ফলে রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে স্থানীয় উন্নয়ন, পর্যটন সম্ভাবনা ও নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে নতুন করে আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে।

সব মিলিয়ে রাষ্ট্রপতিকে বরণে সেজে উঠছে সিলেট। একদিকে নগর জুড়ে সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতার ব্যস্ততা, অন্যদিকে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা— দুইয়ে মিলে রাষ্ট্রপতির আগমনকে ঘিরে উৎসবমুখর প্রস্তুতিতে সরগরম এখন সিলেট নগর।

রাষ্ট্রপতিসিলেটনিরাপত্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী