Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

এশিয়া কাপ

ট্রফি ফেরত চায় ভারত, লুকিয়ে রেখেছেন নাকভি!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩
ট্রফি ফেরত চায় ভারত, লুকিয়ে রেখেছেন নাকভি!

এসিসি সভাপতি মহসিন নাকভি।

ছেলে ও মেয়েদের পরপর দুটি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, কিন্তু রাজনৈতিক কারণে ট্রফি গ্রহণ করেনি। পিসিবির প্রধান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার বিষয়ে আগেই এসিসিকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ছেলেদের এশিয়া কাপেও তাই হয়েছিল। এখন প্রশ্ন হলো- ট্রফিগুলো কি ভারত আদৌ ফেরত পাবে?

কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক অনেকদিন ধরেই উত্তপ্ত। গত বছর পুরুষদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে নাকভির থেকে ট্রফি নিতে চাননি সূর্যকুমার যাদবরা। নাকভি রেগেমেগে সেই ট্রফি নিয়ে মাঠ থেকে চলে যান। ভারত সেই ট্রফি ফেরত চাইলেও তিনি বলেছিলেন, নিয়ম মেনে তার কাছ থেকেই শিরোপা নিতে হবে। দেড় বছরেও এর কোনো ফয়সলা হয়নি।

আরও পড়ুন

পাকিস্তানের ক্রিকেট নিয়ে হাসাহাসি, চটেছেন নাকভি

০৩ সেপ্টেম্বর ২০২৬

এরই ধারাবাহিকতায় দুবাইয়ে অনুষ্ঠিত নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জেতার পর ট্রফি বিতরণী অনুষ্ঠান বয়কট করে ভারতীয় নারী দল। এ বিষয়ে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এসিসি সভাপতিকে জানিয়ে দিয়েছিলাম যে, পুরুষ দলের ক্ষেত্রে যেভাবে করা হয়েছিল, সেভাবে হলে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেব না।’

এই অচলাবস্থা নিরসনে এসিসির উপ-চেয়ারম্যানকে দিয়ে ট্রফি হস্তান্তরের বিকল্প প্রস্তাবও দিয়েছিল ভারত, যা শেষ পর্যন্ত নাকচ করে দেয় এসিসি। তবে ভারত এবার আগেভাগেই ঘোষণা দেওয়ায় নাকভি ট্রফি নিয়ে চলে যাননি। এনডিটিভিকে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া আরও বলেছেন, ‘আশা করি পুরুষ ও নারী উভয় দলের ট্রফিই খুব দ্রুত ভারতের অধিকারে চলে আসবে।’

এখন প্রশ্ন হলো- ট্রফিগুলো কোথায় রাখছেন নাকভি? বার্তা সংস্থা এএনআইয়ের মতে, সূর্যকুমারদের জেতা এশিয়া কাপ ট্রফি এসিসি কার্যালয়ে নেই। সেটাকে দুবাইয়ের এসিসি সদর দপ্তর থেকে আবুধাবির অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে! সেই ট্রফি হাদিস নাকি মহসিন নাকভি ছাড়া আর কেউ জানেন না। আর মেয়েদের বিষয়টি যেহেতু পূর্বঘোষিত, তাই ফাইনাল শেষে পুরস্কার বিতরণীর মঞ্চে ট্রফিটি রাখা হয়নি। তবে ট্রফিটি কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

এশিয়া কাপমহসিন নাকভিবিসিসিআই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা