Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

পাকিস্তানের ক্রিকেট নিয়ে হাসাহাসি, চটেছেন নাকভি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৯
পাকিস্তানের ক্রিকেট নিয়ে হাসাহাসি, চটেছেন নাকভি

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভরাডুবি এবং দলের ভেতরে চলমান চরম টালমাটাল পরিস্থিতির কারণে পাকিস্তানের ক্রিকেট নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। সাধারণ দর্শক থেকে সাবেক ক্রিকেটাররা পর্যন্ত ট্রোল করতেও ছাড়ছেন না। এই পরস্থিতিতে সমালোচকদের কঠোর ভাষায় জবাব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

সিরিজের প্রথম দুই টেস্টে শোচনীয় হারের পর দল থেকে সালমান আলী আগা ও ইমাম-উল-হকসহ সাতজন সিনিয়র খেলোয়াড়কে হঠাৎ বাদ দেওয়া হয়। এছাড়া কোচিং প্যানেলেও আনা হয় পরিবর্তন। সিরিজের মাঝপথে এমন ছাঁটাইয়ের ঘটনা নজিরবিহীন! তার ওপর ইমাম উল হকের ইনজুরির অভিনয় নিয়ে তদন্ত করছে পিসিবি। সব মিলিয়ে পাকিস্তানের সাবেকরাই বলছেন, দেশটির ক্রিকেট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

আরও পড়ুন

পাকিস্তানের ক্রিকেটে গণছাঁটাই

০২ সেপ্টেম্বর ২০২৬

নাকভি অবশ্য এই ধারণার সঙ্গে একমত নন। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পিসিবি প্রধান স্বীকার করেছেন যে টেস্ট ক্রিকেটে দলের পারফরম্যান্স অত্যন্ত খারাপ। তবে এটিকে পুরো পাকিস্তান ক্রিকেটের পতন হিসেবে দেখতে নারাজ তিনি। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা নামিবিয়ার কাছে হেরেছে। ভারত আয়ারল্যান্ডের কাছে হেরেছে। তাদের ক্রিকেট কি শেষ হয়ে গেছে?’

দলের সাম্প্রতিক বিপর্যয়ের পর সাতজন খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে নাকভি বলেন, কোনো খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে ছেঁটে ফেলা বোর্ডের উদ্দেশ্য নয়, বরং দলের স্বার্থেই পরিবর্তন আনা জরুরি ছিল। তার ভাষায়, ‘আমাদের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আঘার মতো একজন খেলোয়াড় দারুণ। কিন্তু সে যদি ছন্দে না থাকে, তবে সেটার পেছনের কারণ খুঁজতে হবে। তাই কাউকে বাদ দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, বরং পারফর্ম না করলে পরিবর্তন আনাই লক্ষ্য।’

আরও পড়ুন

দুই বছর নিষিদ্ধ হতে পারেন ইমাম

০৩ সেপ্টেম্বর ২০২৬

সাদা বলে সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে পিসিবি প্রধান দাবি করেন, নতুন কোচিং সেটআপ আসার পর পাকিস্তান ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অষ্টম থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। তার ভাষায়, ‘নতুন কোচিং সেটআপ আনার পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আমরা আট থেকে পাঁচে উন্নীত হয়েছি। টি-টোয়েন্টিতে আমরা ছিলাম নয় নম্বরে, আর এখন দল ছয়ে অবস্থান করছে। আমাদের জয়ের হার ২৪ শতাংশ থেকে বেড়ে ৭৩ শতাংশে উন্নীত হয়েছে।’

উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রান এবং দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হেরে সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে তৃতীয় তথা শেষ টেস্ট। টেস্ট ক্রিকেটের ভঙ্গুর দশা নিয়ে নিজেদের দুর্বলতা স্বীকার করে নিলেও পিসিবি প্রধানের এই সাফাই ও অন্য দেশের হারের তুলনা টেনে আনা নিয়ে ইতিমধ্যে ক্রিকেট মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।

পাকিস্তান ক্রিকেটপিসিবিমহসিন নাকভি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ঘুষ নেওয়ায় চাকরি হারালেন এনবিআর কর্মকর্তা

    ঘুষ নেওয়ায় চাকরি হারালেন এনবিআর কর্মকর্তা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৬

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    advertiseadvertise