Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

পাকিস্তানের ক্রিকেটে গণছাঁটাই

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০
পাকিস্তানের ক্রিকেটে গণছাঁটাই

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝেই সাত খেলোয়াড়কে বাদ দেওয়ার নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে বরখাস্ত করা হয়েছে হেড কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও! তিন ম্যাচের প্রথম দুটি হেরে টেস্ট সিরিজ খোয়ানোর পর এমন উদ্ভট কাণ্ড ঘটিয়েছে এশিয়ার দেশটি। বড় ধরনের রদবদল ও গণছাঁটাইয়ের পর জাতীয় নির্বাচন কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক!

কোনো সিরিজ বা টুর্নামেন্ট শেষে পাকিস্তানের ক্রিকেটে হুটহাট পরিবর্তন নতুন কিছু নয়। তবে সিরিজের মাঝপথে গণহারে ক্রিকেটার ও কোচ ছেঁটে ফেলার ঘটনা নজিরবিহীন। বাদ পড়া সাত ক্রিকেটার হচ্ছেন মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আগা, আলী উসমান, আমের জামাল, ওয়াইস জাফর ও খুররম শাহজাদ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ইনিংস ও ১০৩ রান এবং দ্বিতীয় টেস্টে ১৯৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। আগামী ৯ সেপ্টেম্বর থেকে এজবাস্টনে শুরু হবে তৃতীয় তথা শেষ টেস্ট। তবে ফলাফল ছাপিয়ে পিসিবির এ অবিশ্বাস্য সিদ্ধান্তে বিস্মিত ক্রিকেটবিশ্ব। ভারতের প্রখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘উদ্ভট কিছু দেখার জন্য পাকিস্তান ক্রিকেটের ওপর ভরসা রাখতেই পারেন! প্রথম টেস্টের অধিনায়ক সালমান আগাকে দ্বিতীয় টেস্টে বাদ দেওয়া হলো এবং তৃতীয় টেস্টের আগেই বাড়ি পাঠিয়ে দেওয়া হলো! সিরিজ চলার সময়ই কোচ ও বোলিং কোচ বিদায় নিলেন। সিনিয়র উইকেটরক্ষককে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। বিকল্প খেলোয়াড়রা টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত হওয়া তো দূরের কথা, সময়মতো ভিসা পাবে কি না তার ঠিক নেই! বরাবরের মতো পাকিস্তান দলে মাঠের বাইরের কাণ্ডকারখানাই বেশি!’

পিসিবির এমন কাণ্ডে অবাক সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিও, ‘এমন সিদ্ধান্তের পেছনের কারণ কী, সেটা আমার মাথায় আসছে না! ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচের জন্য টি-টোয়েন্টি খেলোয়াড়দের নেওয়া হলো?’

টেস্ট সিরিজপাকিস্তান ক্রিকেটপাকিস্তান ক্রিকেট বোর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী