পাকিস্তান ক্রিকেট দলের
সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আভ্যন্তরীণ চরম
অব্যবস্থাপনা এবং নির্বাচক আকিব জাভেদের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। ব্রিটিশ
সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দায়িত্ব ছাড়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পিসিবি এখনও
তার বকেয়া পরিশোধ করেনি। একই সঙ্গে আকিব জাভেদের কারণে তাকে কীভাবে পদে পদে অবমূল্যায়ন
ও অসম্মানের শিকার হতে হয়েছিল, তাও তুলে ধরেছেন এই অস্ট্রেলিয়ান কোচ।
পিসিবির সঙ্গে নিজের তিক্ত
অভিজ্ঞত...