Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

জেসন গিলেস্পি

আকিব জাভেদ যতদিন আছে, পাকিস্তানের ক্রিকেট পিছিয়েই যাবে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১২
আকিব জাভেদ যতদিন আছে, পাকিস্তানের ক্রিকেট পিছিয়েই যাবে

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আভ্যন্তরীণ চরম অব্যবস্থাপনা এবং নির্বাচক আকিব জাভেদের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দায়িত্ব ছাড়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পিসিবি এখনও তার বকেয়া পরিশোধ করেনি। একই সঙ্গে আকিব জাভেদের কারণে তাকে কীভাবে পদে পদে অবমূল্যায়ন ও অসম্মানের শিকার হতে হয়েছিল, তাও তুলে ধরেছেন এই অস্ট্রেলিয়ান কোচ।

পিসিবির সঙ্গে নিজের তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করে গিলেস্পি বলেন, ‘পিসিবির কাছে আমার এখনও কয়েক হাজার ডলার পাওনা রয়েছে। আমি কখনোই “ইয়েস-ম্যান” ছিলাম না। আমি আমার নীতি থেকে কখনো এক চুলও নড়িনি। পুরো ক্যারিয়ারে কখনো বিচ্যুত হইনি, এবারও পরিবর্তন করব না। আমি চাইলে সবকিছু মেনে নিয়ে চুপ থাকতে পারতাম, কিন্তু সেটা আমার স্বভাব নয়। তাছাড়া আমি জানতাম যে কয়েক মাসের মধ্যেই হয়তো আমাকে এমনিতেই বরখাস্ত করা হতো।’

আরও পড়ুন

পাকিস্তান ক্রিকেট হঠকারী সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত

০৭ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের কোচ হিসেবে নিজের প্রথম দিকের দিনগুলোর স্মৃতিচারণা করে গিলেস্পি বলেন, যখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন তাকে বোঝানো হয়েছিল যে পেস বোলিং সংস্কৃতি ফিরিয়ে আনতে কাজ করবে বোর্ড। কিন্তু আকিব জাভেদ প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেওয়ার পরই পুরো পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আকিব জাভেদের নিয়োগ পুরো দৃশ্যপট পাল্টে দিয়েছিল। সেই মুহূর্ত থেকেই পাকিস্তান ক্রিকেটের সঙ্গে আমার সম্পর্ক চিরতরে বদলে যায়। আকিব এসে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। মনে হচ্ছিল, তিনিই সবকিছুর সর্বময় কর্তা।’

আকিব জাভেদের কঠোর সমালোচনা করে সাবেক এই পেসার আরও বলেন, ‘আমাকে সম্পূর্ণভাবে অসম্মান ও অবমূল্যায়ন করা হয়েছে, এবং এর জন্য আমি সরাসরি আকিব জাভেদকে দায়ী করছি। আমাদের প্রথম মিটিংয়ে সে এমন ভাব নিয়ে এসেছিল, যেন সে-ই সবকিছুর মূর্তমান প্রতীক! সে বলেছিল, “আমাদের এই এই কাজগুলো করতে হবে।” আমি শুনে বলেছিলাম—"ঠিক আছে।” কিন্তু বারবার এমনটা হতে থাকল এবং আমি তার কিছু মন্তব্যের প্রতিবাদ করলাম। তখন থেকেই আমি বুঝেছিলাম যে এভাবে কাজ করা সম্ভব নয়। কারণ সে যা ঠিক করে রেখেছিল, সেটাই করছিল। সেখানে সহযোগিতামূলক কোনো পরিবেশ বা সমঝোতার লেশমাত্র ছিল না।’

আরও পড়ুন

ভারতকে হারানোর পর থেকেই ডুবছে পাকিস্তান ক্রিকেট

০৭ সেপ্টেম্বর ২০২৬

বোর্ডের শীর্ষ মহলের সঙ্গে সুসম্পর্কের সুবাদে আকিব জাভেদ নিজেকে এলিট ভাবতেন বলেও দাবি করেন গিলেস্পি। তিনি বলেন, ‘চেয়ারম্যান ও বোর্ডের সমর্থন থাকায় আকিব নিজেকে ধরাছোঁয়ার বাইরে মনে করত। আর কোচ হিসেবে তখন নিজেকে পঙ্গু মনে হতো। সে অন্যদের কোনো মতামত বা আইডিয়া নিতে পারত না। তার কাছে নিয়ম ছিল—"আমার মতো চলো অথবা রাস্তা মাপ।” চেয়ারম্যানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে সে নিজের ইচ্ছেমতো সবকিছু চালাত। এমন পরিবেশে কাজ করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না।’

পাকিস্তানের বর্তমান ক্রিকেট কাঠামোর এই বেহাল দশা নিয়ে দুঃখ প্রকাশ করে গিলেস্পি বলেন, ‘এখন যা চলছে, সেটা দেখতে খুব খারাপ লাগে। এটি একটি বড় ধরনের বিশৃঙ্খলা। এর মূল কারণটা আমি জানি—সেটি হলো আকিব জাভেদ। যতদিন তিনি সেখানে আছেন, পাকিস্তান ক্রিকেট পেছনের দিকেই হাঁটবে। বোর্ড কর্তারা ডেস্কে বসে দল বা অধিনায়ক নির্বাচন করছেন, যা সম্পূর্ণ অর্থহীন। সঠিক কোচকে এনে তাকে সময় দিন। ধুলোবালি থিতিয়ে পড়তে দিন এবং তারপর তাকেই দল ও অধিনায়ক বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিন।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডজেসন গিলেস্পিআকিব জাভেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    advertiseadvertise