Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

তদন্তের মাঝেই ঘরোয়া ক্রিকেটে ফিরছেন রিজওয়ান

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৭:২৬
তদন্তের মাঝেই ঘরোয়া ক্রিকেটে ফিরছেন রিজওয়ান

সংগৃহীত ছবি

অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত অভিযোগের তদন্তের মধ্যে অবশেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। আগামী ১৯ অক্টোবর শুরু হতে যাওয়া প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এর শেষ রাউন্ডে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) নেতৃত্ব দেবেন পাকিস্তানের এই উইকেটকিপার-ব্যাটসম্যান। দেশটির সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ছাড়পত্র পাওয়ার পরই তার ফেরার পথ খুলেছে।

রিজওয়ানের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন এসএনজিপিএলের ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজ। তবে তার বিরুদ্ধে চলমান তদন্তের অগ্রগতি বা কোনো নিষ্পত্তি হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

গত মাসের মাঝামাঝিতে শেষ হওয়া ইংল্যান্ড সফরের পর রিজওয়ানের বিরুদ্ধে অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত অভিযোগের তদন্ত শুরু করে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। ফলে প্রেসিডেন্টস ট্রফিতে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে।

জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ড সফরে পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ পড়ার পর এসএনজিপিএলে যোগ দিয়েছিলেন রিজওয়ান। অধিনায়ক শান মাসুদ না থাকায় দলটির নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। অনুশীলন ও দলীয় সভাতেও অংশ নেন তিনি। কিন্তু তদন্ত চলমান থাকায় পরে পিসিবি কর্তৃপক্ষ দলটিকে রিজওয়ানকে না খেলানোর নির্দেশ দেয়।

এদিকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি পেলেও বিদেশি লিগে খেলার ছাড়পত্র এখনো মেলেনি তার। চলতি সপ্তাহের শুরুতে পিসিবির সঙ্গে যোগাযোগ করে নেপাল প্রিমিয়ার লিগে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছিলেন রিজওয়ান। টুর্নামেন্টটির একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার চুক্তিও চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে জিও সুপার।

এসএনজিপিএলও প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডে খেলার জন্য রিজওয়ানকে অনুরোধ জানায়। তবে নেপাল প্রিমিয়ার লিগে তার অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট চলাকালে বিদেশি লিগে খেলার অনুমতি দিতে সাধারণত অনাগ্রহী পিসিবি। তাই প্রেসিডেন্টস ট্রফি শেষে রিজওয়ানকে এনওসি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘরোয়া ক্রিকেটে ফেরার পথ খুললেও বিদেশি লিগে খেলার অনুমতি এবং তার বিরুদ্ধে চলমান তদন্তের পরিণতি—দুই বিষয়েই এখনো অপেক্ষায় থাকতে হচ্ছে পাকিস্তানের এই ক্রিকেটারকে।

মোহাম্মদ রিজওয়ানরিজওয়ান নিষেধাজ্ঞাপাকিস্তান ক্রিকেট বোর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’