পাকিস্তানের ক্রিকেটে শুরু
হয়েছে নতুন নাটক। অনলাইন জুয়া ও ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে উইকেটকিপার-ব্যাটার
মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে। এ বিষয়ে তাকে লিখিত প্রশ্ন পাঠিয়েছিল পাকিস্তানের ন্যাশনাল
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির (এনসিসিআইএ)। সেসব প্রশ্নের জবাব দিয়ে এই তদন্তের
এখতিয়ার এবং ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন রিজওয়ান।
‘সামা টিভি’র প্রতিবেদন অনুযায়ী, রিজওয়ান তদন্তের মূল ভিত্তি
এবং তার বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত প্রমাণ চাওয়ার পাশাপাশি প্রশ্ন
তুলেছেন, কেন এই বিষয়টি আন্...